Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
হলে ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ দেখার সময় খসে পড়ল ছাদের পলেস্তারা!

বিনোদন

ডেডলাইন
26 May, 2025, 10:15 pm
Last modified: 26 May, 2025, 11:02 pm

Related News

  • ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ট্রেইহো
  • বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড মেসির: জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • ‘যেকোনো কিছুই সম্ভব’: প্রতিপক্ষে আর্জেন্টিনাকে পেয়ে কেপ ভার্দের মিডফিল্ডার দুয়ার্তে
  • চরম মুদ্রাস্ফীতির সময়েই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা: মেসি কি পারবেন সেই ‘মিথ’ ভাঙতে?

হলে ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ দেখার সময় খসে পড়ল ছাদের পলেস্তারা!

গত ১৯ মে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস প্রদেশের রাজধানী লা প্লাতা শহরের সিনেমা ওচো হলে এ ঘটনা ঘটে।
ডেডলাইন
26 May, 2025, 10:15 pm
Last modified: 26 May, 2025, 11:02 pm
'ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস'-এরি একটি দৃশ্যে কেইটলিন সান্তা জুয়ানা। ছবি: ডেডলাইন

আর্জেন্টিনার দর্শকরা জনপ্রিয় হরর সিনেমা ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস'- দেখতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সিনেমা চলাকালীন দর্শকদের ওপর হলের ছাদের একাংশ ভেঙে পড়ে।

গত ১৯ মে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস প্রদেশের রাজধানী লা প্লাতা শহরের সিনেমা ওচো হলে এ ঘটনা ঘটে। ওইদিন রাত ৯টায় ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ ও সর্বশেষ  সিনেমা প্রদর্শিত হচ্ছিল। 

সিনেমাটিতে চরিত্রগুলো অদ্ভুত দুর্ঘটনায় মৃত্যুর শিকার হয়। সিনেমার মতোই বাস্তব জীবনেও প্রায় ৪০ জন দর্শক এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন। হঠাৎ করে হলের ছাদের একাংশ ধসে তাদের ওপর পড়ে।

ওইদিন ১১ বছর বয়সী মেয়ে ও এক বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া ২৯ বছর বয়সী ফিয়ামা ভিয়াভেরদে একটি গণমাধ্যমকে বলেন, 'অনেক জোরে একটা শব্দ হলো। এতটাই মনোযোগ দিয়ে সিনেমাটি দেখছিলাম যে শুরুতে আমরা ভেবেছিলাম এটা সিনেমার কোনো দৃশ্য। কিন্তু এরপরই একটা ভাঙা টুকরো আমার ওপর পড়ে।'

তিনি জানান, ধ্বংসাবশেষের নিচে পড়ে তিনি কাঁধ, পিঠ, হাঁটু ও গোড়ালিতে আঘাত পান।

তিনি বলেন, 'আমার মাথায় কিছু পড়েনি, কারণ আমি একটু হেলান দিয়ে ছিলাম।'

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ছাদে একটি বড় গর্ত, আর মেঝে জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। দর্শকরা হতভম্ব হয়ে চিৎকার করছেন ও কথা বলছেন।

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, সিনেমা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

অনেকে মনে করছেন, টানা ভারী বৃষ্টিপাতের জন্য ছাদ দুর্বল হয়ে গিয়েছিল।

ভিয়াভেরদে জানিয়েছেন, ব্যথা ও ট্রমার কারণে কয়েকদিন তিনি অফিসে যেতে পারেননি। এজন্য তিনি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

গত ১৬ মে ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস সিনেমাটি মুক্তি পায়। এরমধ্যেই সিনেমাটি ব্যাপক পজিটিভ রিভিউ পেয়েছে।

জ্যাক লিপোভস্কি এবং অ্যাডাম বি. স্টেইন পরিচালিত এই সিনেমাটি  ২৫ বছর ধরে চলা জনপ্রিয় ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সেরা সূচনার রেকর্ড গড়েছে।

নিউ লাইন সিনেমা ও ওয়ার্নার ব্রোস প্রযোজিত এই সিনেমাটি বক্স অফিসে এক বিরল সাফল্য অর্জন করেছে। সিনেমাটি মুক্তির শুরুতেই ১০২ মিলিয়ন ডলার বিশ্বব্যাপী আয় করে, এটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রায় সমান আয় করেছে।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা / ফাইনাল ডেস্টিনেশন: বোল্ডনেস / হলের ছাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ট্রেইহো
  • বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড মেসির: জর্ডানকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা
  • ম্যাজিক বুট, টোটাল ফুটবল, স্বৈরশাসকের উৎসব এবং ‘ইশ্বরের হাত’
  • ‘যেকোনো কিছুই সম্ভব’: প্রতিপক্ষে আর্জেন্টিনাকে পেয়ে কেপ ভার্দের মিডফিল্ডার দুয়ার্তে
  • চরম মুদ্রাস্ফীতির সময়েই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা: মেসি কি পারবেন সেই ‘মিথ’ ভাঙতে?

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]