Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 05:05 pm
Last modified: 25 May, 2025, 05:08 pm

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা
  • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার

হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

এর আগে সাত দিনের রিমান্ড আবেদন করে আইভীকে আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টিবিএস রিপোর্ট
25 May, 2025, 05:05 pm
Last modified: 25 May, 2025, 05:08 pm
ফাইল ছবি: টিবিএস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে সাত দিনের রিমান্ড আবেদন করে আইভীকে আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, প্রথমত আমাদের আদালতে ঠিকভাবে শুনানি করতে দেওয়া হয়নি। আমরা বলেছি এই মামলার ভিক্টিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, তা মেডিকেল সার্টিফিকেটে প্রমাণিত। তাছাড়া ইতিপূর্বে এই মামলায় যারা আসামি হয়েছেন, তাদের কেউই আইভীর নাম বলেননি।

তিনি আরও বলেন, মামলায় বাদী স্পষ্টভাবে উল্লেখ করেছেন শামীম ওসমানের গুলিতে মিনারুল নিহত হয়েছেন। এসব যুক্তিতে আমরা রিমান্ড নামঞ্জুর করার আবেদন জানাই। কিন্তু আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তাদের নির্দেশেই তাদের নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়েছে। হত্যাকাণ্ডের পর এসব অস্ত্র গোলাবারুদ কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তা জানাসহ ঘটনার বিস্তারিত তথ্য জানতে আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম।

উল্লেখ্য, গত ৯ মে ভোরে সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় করা পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর পর থেকে আইভী কারাগারে রয়েছেন। পরে তাকে রিকশাচালক তুহিন হত্যা এবং জুতা কারখানা শ্রমিক সজল হত্যা মামলায় এবং হকার নাদিম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

সেলিনা হায়াৎ আইভী / রিমান্ড / হত্যা মামলা / আদালত / শুনানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা
  • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]