Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
যেভাবে পাইলট ছাড়াই ২০০ যাত্রী নিয়ে জার্মানি থেকে স্পেনে গেল এক বিমান

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
18 May, 2025, 08:05 pm
Last modified: 18 May, 2025, 08:13 pm

Related News

  • ১৭ বছর ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালানোর অভিযোগে এয়ার কানাডার সাবেক পাইলট গ্রেপ্তার
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন

যেভাবে পাইলট ছাড়াই ২০০ যাত্রী নিয়ে জার্মানি থেকে স্পেনে গেল এক বিমান

ঘটনাটি ঘটেছিল লুফথানসার একটি এয়ারবাস এ৩২১ বিমানে। গত বৃহস্পতিবার তদন্তকারী দল চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।
বিজনেস ইনসাইডার
18 May, 2025, 08:05 pm
Last modified: 18 May, 2025, 08:13 pm
লুফথানসার এয়ারবাস এ৩২১ বিমান। ছবি: রয়টার্স

গত বছরের ফেব্রুয়ারিতে জার্মানি থেকে স্পেনের উদ্দেশে যাত্রাকালীন একটি যাত্রীবাহী বিমান প্রায় ১০ মিনিট ধরে কোনো পাইলট ছাড়াই উড়েছিল। বিমানে তখন ২০০ জনের বেশি যাত্রী ছিলেন।

ঘটনাটি ঘটেছিল লুফথানসার একটি এয়ারবাস এ৩২১ বিমানে। এটি ফ্রাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিয়ায় যাচ্ছিল। গত বৃহস্পতিবার স্পেনের তদন্তকারী দল চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গন্তব্যে পৌঁছাতে আধাঘণ্টা বাকি থাকতে বিমানের ক্যাপ্টেন বাথরুমে যান। তার আগে ককপিটে থাকা ফার্স্ট অফিসারকে সুস্থ বলেই মনে হয়েছিল তার। কিন্তু আট মিনিট পর ক্যাপ্টেন ফিরে এসে ককপিটে ঢুকতে ব্যর্থ হন।

তদন্তকারীদের সঙ্গে সাক্ষাৎকারে ফার্স্ট অফিসার জানান, ওই সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন। ক্যাপ্টেন পাঁচবার সুরক্ষা কোড ব্যাবহার করে ককপিটের দরজা খোলার চেষ্টা করেন এবং একইসঙ্গে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ইন্টারকমে যোগাযোগের চেষ্টা চালান। কোনো সাড়া না পেয়ে শেষমেশ ক্যাপ্টেন জরুরি কোড ব্যবহার করেন।

কোডের টাইমার শেষ হওয়ার আগেই ফার্স্ট অফিসার কিছুটা সাড়া ফিরে পেয়ে দরজা খুলে দেন। তখন তাকে অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে, ঘেমে যেতে ও ফ্যাকাসে দেখায় বলে জানানো হয়েছে। এরপর ক্যাপ্টেন সাহায্যের জন্য ডাকেন।

তখন বিমানে থাকা কেবিন ক্রু ও যাত্রীদের মধ্যে থাকা একজন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন এবং ক্যাপ্টেন কাছের বিমানবন্দর মাদ্রিদে বিমানটি অবতরণ করান। পরে ফার্স্ট অফিসারকে হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে তদন্তকারীরা জানান, ওই ফার্স্ট অফিসার খিঁচুনি বা 'সিজার ডিসঅর্ডার'-এর কারণে আচমকা মারাত্মকভাবে অসুস্থ হয়েছিলেন।

স্পেনের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানায়, এ ধরনের রোগ সাধারণত মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে না, যদি না উপসর্গগুলি পরীক্ষা চলাকালীন সময় বা আগে থেকেই প্রকাশ পেয়ে থাকে।

ঘটনাটি সামনে আসার পর তদন্তকারীরা ফ্লাইট ডেকে একমাত্র পাইলট থাকার ঝুঁকি পুনর্মূল্যায়ন করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সিকে (ইএএসএ) বিষয়টি সব এয়ারলাইন্সকে জানাতে সুপারিশ করেছে।
 
Related Topics

টপ নিউজ

বিমান / পাইলট / লুফথানসা / এয়ারবাস / যাত্রীবাহী বিমান / স্পেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ১৭ বছর ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালানোর অভিযোগে এয়ার কানাডার সাবেক পাইলট গ্রেপ্তার
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • মার্কিন এফ-৩৫ এর বদলে তুরস্কের 'কান' ফাইটার জেট কিনতে আগ্রহী স্পেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]