Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
যুদ্ধ শুরু করতে আগ্রহী নয় ভারত, তবে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেবে: শশী থারুর

আন্তর্জাতিক

দ্য হিন্দু
08 May, 2025, 08:20 pm
Last modified: 08 May, 2025, 08:27 pm

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

যুদ্ধ শুরু করতে আগ্রহী নয় ভারত, তবে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেবে: শশী থারুর

তার ভাষায়, ‘আমরা পাকিস্তানের কোনো সরকারি বা সামরিক স্থাপনায় হামলা করিনি, যদিও আমরা জানি এই জঙ্গি হামলার পেছনে ওরাই রয়েছে। এটা স্পষ্টভাবে প্রমাণ করে, আমরা যুদ্ধ চাই না...’
দ্য হিন্দু
08 May, 2025, 08:20 pm
Last modified: 08 May, 2025, 08:27 pm
ভারতের কংগ্রেস এমপি শশী থারুর। ফাইল ছবি: এএনআই

ভারতের কংগ্রেস সদস্য শশী থারুর বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার কোনো আগ্রহ ভারতের নেই। তবে পাকিস্তান যদি ভারতের বেসামরিক জনগণ, সেনাবাহিনী বা সরকারি স্থাপনায় হামলা চালায়, তাহলে ভারত শক্ত জবাব দেবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

বৃহস্পতিবার (৮ মে) তিরুবনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থারুর বলেন, ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত কেবল এর 'সুপরিকল্পিত পালটা জবাব' দিয়েছে। তার ভাষায়, 'আমাদের এই সংঘাতকে আরও বাড়িয়ে নেওয়ার কোনো ইচ্ছা নেই।'

তিনি বলেন, 'জঙ্গি হামলার জবাব দেওয়া আমাদের প্রয়োজন ছিল এবং আমরা তা দিয়েছি। আমরা সুনির্দিষ্টভাবে সন্ত্রাসীদের ঘাঁটিগুলো লক্ষ্য করে রাতের বেলায় হামলা চালিয়েছি, যাতে কোনো বেসামরিক প্রাণহানি না ঘটে। এটি ছিল একটি নিয়ন্ত্রিত ও পরিকল্পিত জবাব।'

থারুর বলেন, 'এখন পাকিস্তান ভারতের পুঞ্চ এলাকায় ভারী গোলাবর্ষণ চালিয়েছে, যাতে ১৫ জন নিহত এবং প্রায় ৫৯ জন আহত হয়েছেন। ভারতের বাহিনী এরও উপযুক্ত জবাব দিচ্ছে। তবে ভারত উত্তেজনা বাড়িয়ে নিতে চায় না।'

তিরুবনন্তপুরম থেকে নির্বাচিত এই কংগ্রেস সদস্য বলেন, ভারত এই পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে না এবং এতে করে বিশ্ব দেখবে, 'আমাদের আচরণ দায়িত্বশীল ছিল'।

তার ভাষায়, 'আমরা পাকিস্তানের কোনো সরকারি বা সামরিক স্থাপনায় হামলা করিনি, যদিও আমরা জানি এই জঙ্গি হামলার পেছনে ওরাই রয়েছে। এটা স্পষ্টভাবে প্রমাণ করে, আমরা যুদ্ধ চাই না।

'তবে, পাকিস্তান যদি আমাদের সামরিক, সরকারি বা বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তাহলে আমরা এর শক্ত জবাব দেব, কেননা আমাদের দেশে কোনো জঙ্গি ঘাঁটি নেই। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে আমরা প্রথমে আক্রমণ করব না।'

তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর'-এর আগে ও পরে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকগুলো প্রমাণ করে, সারা দেশ সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

শশী থারুর / ভারত-পাকিস্তান সংঘাত / ভারত-পাকিস্তান / পাকিস্তান-ভারত / ভারত / পাকিস্তান / পাকিস্তানে ভারতের হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]