Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
ভারতের হামলা চলাকালে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন

আন্তর্জাতিক

রয়টার্স
07 May, 2025, 07:05 pm
Last modified: 07 May, 2025, 07:15 pm

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত

ভারতের হামলা চলাকালে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দারা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন

বাসিন্দারা জানান, হামলায় মাটি বারবার কেঁপে উঠছিল। চারপাশ থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসছিল। তাই মসজিদের মাইকে লোকজনকে ঘরবাড়ি থেকে বেরিয়ে নিরাপদ কোথাও আশ্রয় নিতে বলা হয়।
রয়টার্স
07 May, 2025, 07:05 pm
Last modified: 07 May, 2025, 07:15 pm
হামলার পর মুজাফ্ফরাবাদে ক্ষতিগ্রস্ত একটি মসজিদের কাছে জড়ো হন স্থানীয়রা। ছবি: রয়টার্স

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে বসবাসকারী লোকেরা জানিয়েছেন, আজ বুধবার ভোরে যখন ভারত বিমান হামলা চালায়, তখন তারা জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে আশপাশের পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন।

তারা জানান, হামলায় মাটি বারবার কেঁপে উঠছিল। চারপাশ থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসছিল। তাই মসজিদের মাইকে লোকজনকে ঘরবাড়ি থেকে বেরিয়ে নিরাপদ কোথাও আশ্রয় নিতে বলা হয়।

৪৬ বছর বয়সি মোহাম্মদ শাইর মীর নামের এক স্থানীয় বাসিন্দা রাতের সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বলেন, 'আমরা বাইরে বেরিয়ে আসি। তারপর আরেকটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে পুরো বাড়িটা কেঁপে ওঠে। আমরা সবাই ভয় পেয়ে যাই এবং তৎক্ষণাৎ ঘর ঘর ছেড়ে বেরিয়ে আসি। তারপর সন্তানদের নিয়ে পাশের পাহাড়ে গিয়ে আশ্রয় নিই।' 

হামলায় একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। হামলায় মসজিদটির ছাদ ও মিনার ভেঙে পড়েছে। ভোরে সূর্যোদয়ের পর বহু মানুষ সেই মসজিদের কাছে জড়ো হন। নিরাপত্তাবাহিনী এলাকাটি বর্তমানে ঘিরে রেখেছে। 

স্থানীয় ডিস্ট্রিক্ট কমিশনার জানান, ক্ষতিগ্রস্ত মসজিদটির কাছে হামলায় তিনজন নিহত হয়েছেন। 

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের হামলায় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরসহ পাকিস্তানের অন্যান্য এলাকা মিলিয়ে মোট ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এ উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে বিমান হামলা চালায় ভারত।

ভারতের দাবি, তারা পাকিস্তানের 'সন্ত্রাসী স্থাপনাগুলো' লক্ষ্য করে এ হামলা চালায়। 

ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে 'কাপুরুষোচিত' আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাকিস্তান জানিয়েছে, ভারত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে, সেগুলোর কোনোটিই সন্ত্রাসীদের ক্যাম্প বা আস্তানা নয়।

Related Topics

টপ নিউজ

হামলা / কাশ্মীর / পাকিস্তান / ভারত / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় ২ সাংবাদিক নিহত

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]