Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
04 May, 2025, 06:30 pm
Last modified: 04 May, 2025, 06:33 pm

Related News

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • বেনজীর ইস্যু নিয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

রাষ্ট্রদূত আল-হামুদি জানান, ইউএই দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য দলগত ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে, যা পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময়কে আরও সহজ করছে।
টিবিএস রিপোর্ট 
04 May, 2025, 06:30 pm
Last modified: 04 May, 2025, 06:33 pm
ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল-হামুদির সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ।

বাংলাদেশিদের জন্য ভিসা চালুর প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এরই ধারাবাহিকতায় সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করা হয়েছে।

রোববার (৪ মে) বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল-হামুদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান।

বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে ভিসা সহজীকরণ থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে মন্ত্রিপর্যায়ের ছয়টির বেশি বৈঠকের জন্য লুৎফে সিদ্দিকীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রদূত আল-হামুদি জানান, ইউএই দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য দলগত ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করা হয়েছে, যা পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময়কে আরও সহজ করছে।

একটি বড় অগ্রগতি হিসেবে, ইউএইয়ের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা ব্যবস্থা পুনরায় চালু করেছে। এর ফলে গত কয়েক সপ্তাহে মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে নিরাপত্তাকর্মীদের (সিকিউরিটি গার্ড) জন্য ৫০০টি ভিসা প্রদান করা হয়েছে এবং আরও ১ হাজার ভিসা অনুমোদন শিগগিরই ইস্যু করা হবে।

প্রত্যাশা করা হচ্ছে, ইউএই পর্যায়ক্রমে বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করবে। বাংলাদেশি কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় যেসব বিষয় উত্থাপন করবে, সেগুলোকেও সহানুভূতির সাথে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত আল-হামুদিকে তার সহযোগিতা ও উন্মুক্ত মনোভাবের জন্য ধন্যবাদ জানান।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ইউএই-এর মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে এবং এ সংক্রান্ত টার্মস অব রেফারেন্সে উভয় পক্ষ একমত হয়েছে।

লুৎফে সিদ্দিকী আরও জানান, চলতি মাসের শেষ দিকে ইউএই'র একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে, যা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

Related Topics

টপ নিউজ

সংযুক্ত আরব আমিরাত / ভিজিট ভিসা / বাংলাদেশি / ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • বেনজীর ইস্যু নিয়ে আমিরাত সরকার এখনো কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]