গেল ৯ মাসে ২৪টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
দেশে একের পর এক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর গত প্রায় ৯ মাসে দুই ডজন নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে। সবশেষ ২৬ এপ্রিল এই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি। এছাড়া সামনে আরও অনেক রাজনৈতিক দল আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।
