Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
‘লিপস্টিক ক্যু’র পর ব্রাজিলে এক নারীর ১৪ বছরের জেল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 April, 2025, 10:20 pm
Last modified: 26 April, 2025, 10:32 pm

Related News

  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট

‘লিপস্টিক ক্যু’র পর ব্রাজিলে এক নারীর ১৪ বছরের জেল

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ তদন্তের জেরে রদ্রিগেজকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি যেসব অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে সম্পত্তি ধ্বংস, একটি অপরাধচক্রের সদস্য হওয়া এবং অভ্যুত্থানের চেষ্টায় অংশ নেওয়া।
টিবিএস ডেস্ক
26 April, 2025, 10:20 pm
Last modified: 26 April, 2025, 10:32 pm

ছবি: এজেন্সিয়া ব্রাসিলিয়া

ব্রাজিলের ফেডারেল রাজধানী ব্রাসিলিয়ায় বিক্ষোভ চলাকালে একটি মূর্তির গায়ে লিপস্টিক দিয়ে 'অপমানজনক বার্তা' লেখার পর এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

ওই নারীর নাম দেবোরা রদ্রিগেজ। তিনি ২০২৩ সালের জানুয়ারিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বিক্ষোভ থেকে বলসোনারোর হাজার হাজার সমর্থক সরকারি ভবনে হামলা চালিয়েছিল।

বিচারপতি ক্রিস্তিয়ানো জেনিন জানান, রদ্রিগেজকে কেবল ওই গ্রাফিতির জন্য বিচারের মুখোমুখি করা হয়নি। তিনি একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ তদন্তের জেরে রদ্রিগেজকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি যেসব অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে সম্পত্তি ধ্বংস, একটি অপরাধচক্রের সদস্য হওয়া এবং অভ্যুত্থানের চেষ্টায় অংশ নেওয়া।

৩৯ বছর বয়সি ওই নারী যে মুর্তির গায়ে লিখেছিলেন, সেটি ছিল বিচারপতির। এটি সুপ্রিম ফেডারেল কোর্টের বাইরে অবস্থিত।

তিনি লিখেছিলেন, 'তুমি হেরে গেছো, বোকা'। এ কাজের জন্য তিনি পরে ক্ষমাও চান। ঘটনাটি পরে 'লিপস্টিক ক্যু' বা লিপস্টিক অভ্যুত্থান নামে ছড়িয়ে পড়ে।

রদ্রিগেজের দাবি- তিনি কোনো ধরনের সহিংসতায় অংশ নেননি। আদালতের কাছে তিনি বলেছেন, তিনি 'একজন সুনাগরিক'।

তিনি বলেন, 'আমি প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। আমি ভাবিনি যে পরিস্থিতি এতটা অশান্ত হয়ে উঠবে। আমি জীবনে কখনোই বেআইনি কিছু করিনি।'

রদ্রিগেজের আইনজীবীরা জানিয়েছেন, সহিংসতার সময় তিনি কোনো ভবনে প্রবেশ করেননি। তিনি আবেগের বশে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। আর এ কাজের জন্য তিনি অনুশোচনা প্রকাশ করেছেন।

তবে মামলার প্রধান বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস বলেছেন, রদ্রিগেজ 'জেনেবুঝে ও ইচ্ছাকৃতভাবে' এমন বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন, যারা সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, রদ্রিগেজ পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। আর তার ফোনের মেসেজ ডিলিট করে দেওয়া এটাই স্পষ্ট করে যে তিনি প্রমাণ লুকানোর চেষ্টা করেছিলেন।

এদিকে বলসোনারোর সমর্থদের দাবি, রদ্রিগেজ ন্যায়বিচার পাননি। বরং তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার। 

Related Topics

টপ নিউজ

লিপস্টিক / জেল / ব্রাজিল / আদালত / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]