পোশাকশিল্পে আশা দেখাচ্ছে নতুন বিনিয়োগ
প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে—গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১৫ মাসে ১২৮টি নতুন কারখানা বিজিএমইএর সদস্য হয়েছে। এই কারখানাগুলো পুরো উৎপাদনে গেলে প্রায় ৭৪ হাজার মানুষের চাকরি হবে। তবে একই সময়ে ১১৩টি কারখানা বন্ধ হয়ে গেছে, যেখানে কাজ করতেন ৯৬ হাজারের বেশি শ্রমিক।
