Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
'আমি ট্রান্সজেন্ডার', বিস্ফোরক স্বীকারোক্তি ইনসেপশন খ্যাত এলেন পেজের

বিনোদন

হিন্দুস্তান টাইমস
03 December, 2020, 01:30 pm
Last modified: 03 December, 2020, 01:31 pm

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

'আমি ট্রান্সজেন্ডার', বিস্ফোরক স্বীকারোক্তি ইনসেপশন খ্যাত এলেন পেজের

অভিনেত্রী এলেন পেজ নিজেকে পরিচয় করিয়ে দিলেন এলিয়ট পেজ হিসাবে। ঘোষণা করলেন তিনি রূপান্তরকামী।
হিন্দুস্তান টাইমস
03 December, 2020, 01:30 pm
Last modified: 03 December, 2020, 01:31 pm

অস্কার মনোনীত অভিনেত্রী এলেন পেজকে ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। সৌজন্যে তারকার বিস্ফোরক স্বীকারোক্তি। মঙ্গলবার গভীর রাতে জুনো, ইনসেপশন, দ্য আমব্রেলা অ্যাকাডেমি খ্যাত এলেন পেজ ঘোষণা করলেন তিনি 'ট্রান্স' (রূপান্তরকারী)। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন- 'রুপান্তকামী বলে আমি গর্বিত। বিচিত্র বলে নিজেকে ভালোবাসি আমি।' 

পাশাপাশি নিজের নতুন নামও এদিন দুনিয়ার সামনে আনলেন তিনি। এখন থেকে তিনি পরিচিত হবেন- এলিয়েট পেজ হিসাবে।

নোভা স্কোটিয়ার এই বাসিন্দা দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে ট্রান্সজেন্ডার হিসাবে নিজের পরিচিতি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত এবং তার নাম পরিবর্তন থেকে গোটা জার্নি সম্পর্কে বিস্তারিত পোস্ট করেন। ৩৩ বছর বয়সী অভিনেতা জানান, কীভাবে এই সফরে এলজিবিটিকিউ কমিউনিটি তার পাশে থেকেছে।

'আমি ভাষায় প্রকাশ করতে পারব না এই অনুভূতিটা, কী দুর্দান্ত একটা ভালোলাগা যে নিজেকে সঠিকভাবে আমি মেলে ধরতে পারছি,আমার আসল সত্তা এটা।' তিনি লেখেন, 'ট্রান্স কমিউনিটির বহু মানুষের কাছ থেকে আমি ভীষণরকম অনুপ্রাণিত। তোমাদের সকলের সাহসের জন্য ধন্যবাদ। তোমাদের উদারতা, এবং নিরবচ্ছিন্নভাবে এই পৃথিবীকে আরও অন্তর্ভুক্ত এবং সহমর্মী করে তোলবার প্রয়াস আমাকে অনুপ্রাণিত করে।'

View this post on Instagram

A post shared by @elliotpage

'আমি যত বেশি নিজেকে কাছে ধরে রাখি এবং নিজের আমিত্বকে তত পুরোপুরি আলিঙ্গন করি; আমি যত বেশি স্বপ্ন দেখি, ততই আমার মন বড় হয় এবং আমিও ততই বাড়তে থাকি', লেখেন পেজ।

তিনি জানান, নিজেকে হি (He) হিসাবেই মেলে ধরতে চান; নিজের নতুন নাম যোগ করেন- এলিয়ট। অর্থাৎ, এলেন পেজ এখন থেকে এলিয়ট পেজ।

এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে গোটা বিশ্বের এলজিবিটিকিউ আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মী ও সদস্যরা। দ্য আমব্রেলা অ্যাকাডেমি সিরিজের অফিসিয়্যাল হ্যান্ডেল থেকে এই পোস্টের কমেন্ট বক্সে লেখা হয়- 'আমাদের সুপারহিরোকে নিয়ে আমরা গর্বিত! এলিয়ট, তোমাকে আমরা ভালোবাসি।'

আজীবনই এলজিবিটিকিউ কমিনিউটির অধিকার নিয়ে সরব থকেেছেন, পর্দাতেও বহুবার সমকামীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এলেন (বর্তমানে এলিয়ট) পেজকে। অন্তঃসত্ত্বা কিশোরি হিসাবে জুনো (২০০৭) ছবিতে পেজের অভিনয় তাকে অস্কারের আসরে মনোনয়ন এনে দিয়েছিল। ২০১০ সালে ইনসেপশনে লিওনার্দো ডি ক্যাপ্রিওর লিডিং লেডি হিসাবে দেখা মিলেছিল এলেন পেজের, এরপর ২০১২ সালে উডি এলেনের রোম্যান্টিক কমেডি 'টু রোম উইথ লাভ'-এ দেখা মিলেছে তার।

Related Topics

টপ নিউজ

এলেন পেজ / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু, নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
  • ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রস স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]