Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
16 December, 2025, 11:50 am
Last modified: 16 December, 2025, 11:51 am

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

পুলিশ জানায়, শুরুতে তার জামিনের জন্য ৪০ লাখ ডলার ধার্য করার কথা উল্লেখ থাকলেও পরে তাকে জামিন অযোগ্য হিসেবে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।
দ্য গার্ডিয়ান
16 December, 2025, 11:50 am
Last modified: 16 December, 2025, 11:51 am
ছবি: টিন ভোগ

বিখ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রব রাইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে আটক করা হয়।

লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডনেল জানিয়েছেন, রোববার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে রাইনার দম্পতির বাড়িতে পুলিশ ও চিকিৎসাকর্মীরা ডাক পান। সেখানে ৭৮ বছর বয়সী রব রাইনার ও ৬৮ বছর বয়সী মিশেলের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, পাশের বাড়িতে থাকা তাদের মেয়ে রোমিই প্রথমে বাবা-মায়ের মরদেহ দেখতে পান।

পুলিশ জানায়, এ ঘটনার পরপরই ৩২ বছর বয়সী নিক রাইনারকে গত রোববার রাতে হেফাজতে নেওয়া হয়। কারাগারের নথিপত্রে শুরুতে তার জামিনের জন্য ৪০ লাখ ডলার ধার্য করার কথা উল্লেখ থাকলেও পরে তাকে জামিন অযোগ্য হিসেবে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।

কারাগারের ওই নথিপত্রে শুরুতে নিক রাইনারের বিরুদ্ধে 'গ্যাং অ্যাক্টিভিটি' বা সংঘবদ্ধ অপরাধী চক্রের কর্মকাণ্ডের অভিযোগ আনা হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ম্যাকডনেল নিশ্চিত করেন, বাবা–মাকে হত্যার ঘটনায় নিকের বিরুদ্ধে খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে।

হলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন রব রাইনার। 'অল ইন দ্য ফ্যামিলি' সিটকমে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। পরিচালক হিসেবে উপহার দিয়েছেন 'দিস ইজ স্পাইনাল ট্যাপ', 'দ্য প্রিন্সেস ব্রাইড', 'হোয়েন হ্যারি মেট স্যালি' এবং 'আ ফিউ গুড মেন'-এর মতো কালজয়ী সব সিনেমা। তার স্ত্রী মিশেল ছিলেন একজন আলোকচিত্রী।

রব রাইনারের ছেলে নিক পেশায় চিত্রনাট্যকার। ২০১৫ সালে বাবার সঙ্গে মিলে 'বিয়িং চার্লি' নামের একটি সিনেমা লিখেছিলেন তিনি। সিনেমাটি ছিল নিকের নিজের মাদকাসক্ত জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। মাত্র ২২ বছর বয়সের মধ্যে ১৭ বারের বেশি রিহ্যাবে (মাদক নিরাময় কেন্দ্র) যেতে হয়েছিল তাকে। 

রব রাইনার নিজেও অতীতে ছেলের এই সংগ্রামের কথা গণমাধ্যমে শেয়ার করেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ক্রিসমাস পার্টিতে বাবা-ছেলের মধ্যে কথা–কাটাকাটি হয়েছিল।

রব রাইনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। সোমবার ট্রাম্প তার 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে ভিত্তিহীন এক পোস্টে লেখেন, রাইনারের মৃত্যু হয়েছে মূলত অন্যদের ওপর তার ক্ষোভের কারণে। আর এই ক্ষোভের উৎস হলো 'ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম' নামের এক জটিল ও নিরাময় অযোগ্য মানসিক ব্যাধি।

রাইনারকে আক্রমণ করে মন্তব্য করায় আইনপ্রণেতা ও তারকারা তার নিন্দা জানান। ট্রাম্পের বিষয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন, 'লোকটি মানসিকভাবে অসুস্থ।' গভর্নর শোক প্রকাশ করে লেখেন, রব রাইনার ও মিশেল সিঙ্গার রাইনারের মর্মান্তিক মৃত্যুতে তিনি ও তার স্ত্রী জেনিফার সিবেল নিউসাম 'গভীরভাবে শোকাহত'।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'রব ও মিশেলের আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। এই অত্যন্ত কঠিন সময়ে আমরা সবার কাছে গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানাচ্ছি।'

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিখ্যাত তারকার সন্তান হওয়ার বিড়ম্বনা নিয়ে আলোচনার সময় রব রাইনার তার দুই সন্তানের প্রসঙ্গে বলেছিলেন, 'আমার ছেলের বয়স ৩২ আর মেয়ের ২৬। তারা দুজনই ক্যারিয়ার গড়তে চায়, দুজনই প্রতিভাবান। আমার কি তাদের দিকে ঝুঁকে সাহায্য করা উচিত? নাকি সরে থাকা উচিত? ওরা বিভ্রান্ত। আমি বলেছি, একবার নিজেদের পথ খুঁজে পেলে এসব আর কোনো বিষয় হবে না।'

Related Topics

টপ নিউজ

হলিউড / রব রেইনার / হত্যাকাণ্ড / হলিউড পরিচালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]