Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানো হবে জুলাই অভ্যুত্থানে আহত ৩১ জনকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2025, 10:50 pm
Last modified: 13 April, 2025, 10:50 pm

Related News

  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানো হবে জুলাই অভ্যুত্থানে আহত ৩১ জনকে

আজ রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
টিবিএস রিপোর্ট
13 April, 2025, 10:50 pm
Last modified: 13 April, 2025, 10:50 pm
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪৩ জনকে এখন পর্যন্ত সিঙ্গাপুর, ব্যাংকক, রাশিয়াসহ বিভিন্ন দেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৬ জন বিদেশ থেকে চিকিৎসা নিয়ে দেশে এসেছে। এখন আরো ৬০ জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। এর মধ্যে পাকিস্তানে পাঠানো হবে ৩১ জনকে।

আজ রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নূরজাহান বেগম বলেন, আহত ৮ জনকে ব্যাংকক ও সিঙ্গাপুরে পাঠানো হবে। ২১ জনকে তুরস্কে পাঠানো হবে।

পাকিস্তানে রোগী পাঠানোর বিষয়ে তিনি বলেন, যুক্তরাজ্যের চিকিৎসকেরা আমাদের বলেছেন, পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ। সেখানে মাইন বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল আছে। সেজন্য ওখানে আহতদের পাঠানো হয়।

এখন পর্যন্ত চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে আহতদের চিকিৎসা দিয়েছেন বলেও জানান নূরজাহান বেগম।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে হতাহতদের তথ্য যাচাই-বাছাই করে ৮৬৪ জনের বেশি নিহত ও ১৪ হাজারের বেশি আহত রোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে। আহতদের ৭০ শতাংশ সাধারণ নাগরিক ও ২৫ শতাংশ শিক্ষার্থী।

তিনি আরও বলেন, দুই চোখ হারিয়ে অন্ধ হয়ে গেছে ২১ জন, এক চোখ হারিয়েছেন প্রায় সাড়ে ৪০০ জন।

নূরজাহান বেগম বলেন, মোট চারজনকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠিয়েছি। তাদের ব্রেন, স্পাইনাল কড ইনজুরি ছিল। আমারা জানতাম না বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্স নাই, ব্যাংকক ও সিঙ্গাপুর থেকে আনতে হয়েছে। বাসেত খান মুসার চিকিৎসায় সাড়ে ৬ কোটি টাকা খরচ হয়েছে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, জুলাই যোদ্ধারা হেলথ কার্ড দেখিয়ে সারাদেশের সব হাসপাতালে আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। যারা শহীদ হয়েছেন জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের পরিবারকে সহায়তা করা হবে। এছাড়া শহীদ পরিবারকে ৩০ লাখ করে টাকা দেওয়া হবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

Related Topics

টপ নিউজ

উন্নত চিকিৎসা / পাকিস্তান / জুলাই অভ্যুত্থান / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]