দেশে মাটির তৈজষপত্র বিক্রি নেমেছে প্রায় তলানিতে
এক সময় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ঘিরে চাহিদা বাড়তো মাটির তৈরি নানা পণ্যের। সেটিও এখন নেমেছে তলানিতে। কষ্টে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পের সঙ্গে জড়িতরা। আর্থিক সংকটসহ অভাব অনটনের কারণে এই পেশা ছাড়ছেন কুমার পরিবারের সদস্যরা।
