Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
সৌরবিদ্যুতের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবে প্রাণ-আরএফএল গ্রুপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2025, 06:55 pm
Last modified: 09 April, 2025, 06:56 pm

Related News

  • আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের
  • পশ্চিমে গুরুত্ব হারানো নবায়নযোগ্য জ্বালানিতে কৌশলগত বিনিয়োগ বাড়াচ্ছে চীন ও ভারত

সৌরবিদ্যুতের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবে প্রাণ-আরএফএল গ্রুপ

এই সমঝোতা স্মারক বাংলাদেশের প্রথম কর্পোরেট পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (সিপিপিএ) বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার পথ উন্মুক্ত করেছে বলে জানানো হয় বিবৃতিতে।
টিবিএস রিপোর্ট
09 April, 2025, 06:55 pm
Last modified: 09 April, 2025, 06:56 pm
ছবি: সৌজন্যে

প্রাণ-আরএফএল গ্রুপ সৌরবিদ্যুতের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছে। বিশ্ববিখ্যাত সুইডিশ পোশাক ব্র্যান্ড হেনেস অ্যান্ড মরিৎজ এবি (এইচঅ্যান্ডএম)-এর সঙ্গে যুক্ত বাংলাদেশের পোশাক সরবরাহকারীরা এই পরিচ্ছন্ন বিদ্যুৎ কিনবে।

বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রাণ গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর সঙ্গে অংশীদারত্বে এইচঅ্যান্ডএম গ্রুপ এ বিষয়ে ঢাকায় অনুষ্ঠিত 'বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫'-এর তৃতীয় দিনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

'এই উদ্যোগটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পোশাক শিল্পে টেকসই অনুশীলন প্রসারে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে,' বলা হয় বিবৃতিতে।

চুক্তিতে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা—প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, এইচঅ্যান্ডএম-এর 'সাসটেইনেবিলিটি ফর প্রোডাকশন'-এর প্রধান ইউসুফ এল নাটুর এবং বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংগঠন আইএফসি-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ বিভাগের পরিচালক এবং আঞ্চলিক শিল্প প্রধান বিক্রম কুমার।

এই সমঝোতা স্মারক বাংলাদেশের প্রথম কর্পোরেট পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (সিপিপিএ) বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার পথ উন্মুক্ত করেছে বলে জানানো হয় বিবৃতিতে।

প্রকল্পটিতে অর্থায়ন করবে আইএফসি আর এটি পরিচালিত হবে প্রাণ-আরএফএল গ্রুপের নেতৃত্বে। এর মাধ্যমে এইচঅ্যান্ডএম গ্রুপ একটি নতুন, উন্নত সৌর পার্কের মাধ্যমে নির্বাচিত কয়েকটি সরবরাহকারীকে সংযুক্ত করতে পারবে।

Related Topics

টপ নিউজ

প্রাণ-আরএফএল গ্রুপ / নবায়নযোগ্য বিদ্যুৎ / নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান / সৌরবিদ্যুৎ / নবায়নযোগ্য জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের
  • পশ্চিমে গুরুত্ব হারানো নবায়নযোগ্য জ্বালানিতে কৌশলগত বিনিয়োগ বাড়াচ্ছে চীন ও ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]