Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
গ্রেটার বক্তৃতায় মুগ্ধ পুতিন

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
03 October, 2019, 03:50 pm
Last modified: 03 October, 2019, 05:02 pm

Related News

  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই

গ্রেটার বক্তৃতায় মুগ্ধ পুতিন

গ্রেটার সাহসী উচ্চারণে মুগ্ধতার কথা বলে পুতিন জলবায়ু ইস্যুতে তরুণদের উদ্বেগ ও সচেতনতার বিষয়টিতে সমর্থনও দিলেন...
টিবিএস রিপোর্ট
03 October, 2019, 03:50 pm
Last modified: 03 October, 2019, 05:02 pm
গ্রেটা থুনবার্গ (ছবি: রয়টার্স)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গত মাসে গ্রেটা থুনবার্গের দেওয়া ভাষণ শুনে মুগ্ধ হয়েছেন, সে কথা প্রকাশ করলেন এবার। 

মস্কোতে বুধবার এনার্জি ফোরামের এক বৈঠকে সভাপতিত্ব করার সময় নিজের উচ্ছ্বাস গোপন করেননি রুশ প্রেসিডেন্ট। 

হিন্দুস্তান টাইমসের খবর, ষোল বছর বয়সী এই সুইডিশ টিনএইজ জলবায়ু নিয়ে তার উদ্বেগের কথা বলতে গিয়ে তার প্রজন্মের দাবি পেশ করেন ‘হাউ ডেয়ার ইউ’ বলে। 

গ্রেটার সাহসী উচ্চারণে মুগ্ধতার কথা বলে পুতিন জলবায়ু ইস্যুতে তরুণদের উদ্বেগ ও সচেতনতার বিষয়টিতে সমর্থনও দিলেন। কিন্তু একই সঙ্গে তিনি বললেন, “শিশু ও কিশোরদের যদি কেউ ব্যক্তিস্বার্থে ব্যবহার করে তবে সেটার নিন্দা করা উচিত।”    

“গ্রেটাকে কেউ বলেনি যে, আধুনিক পৃথিবী জটিল ও ভিন্ন… আফ্রিকার মানুষজন এবং এশিয়ার কিছু দেশের বাসিন্দাদের সুইডিশদের মতোই জীবনযাপনের অধিকার রয়েছে,” আলোচনায় আরও যোগ করেন পুতিন।

কারা থুনবার্গকে ব্যবহার করছে সেটি স্পষ্ট না করেই পুতিন ওই কিশোরীর উদ্দেশে বলেন, “উন্নয়নশীল দেশগুলোতে যাও। ওদের কাছে ব্যাখ্যা কর কেন ওদের এই দারিদ্রের মধ্যেই থাকতে হবে। কেন ওরা সুইডেন হতে পারবে না।”

“গ্রেটাকে কেউ বলেনি যে, আধুনিক পৃথিবী জটিল ও ভিন্ন,” আলোচনায় আরও যোগ করেন পুতিন (ছবি: রয়টার্স)

বছর খানেক আগে সুইডিশ পার্লামেন্টের সামনে গ্রেটার একাকী প্রতিবাদের পর বিশ্বজুড়ে নানা দেশে জলবায়ুর পরিবর্তন নিয়ে প্রতিবাদী মানুষজন বিক্ষোভে অংশ নিচ্ছেন। নিয়মিতভাবে আয়োজিত এসব সমাবেশে রাষ্ট্রগুলোকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো এড়াতে যথাযথ উদ্যোগ নেবার দাবি জানানো হচ্ছে।

সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে তার বক্তৃতায় থুনবার্গ বলেন, “সব কিছুই কত ভুল। আজ আমার এখানে থাকার কথা নয়। আমার থাকার কথা সমুদ্রের ওপাড়ে আমার স্কুলে—যদি আপনারা তরুণদের আশা জোগাতে পারতেন। হাউ ডেয়ার ইউ?”

দৃঢ় কণ্ঠে সুইডশ কিশোরী আরও বলেন, “আপনাদের উদ্যোগহীনতা আমার স্বপ্ন, আমার শৈশব চুরি করেছে।”

ওদিকে এ সপ্তাহের শুরুতে রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষ দুমার একজন সদস্য  থুনবার্গকে সেখানে বক্তৃতা দিতে যাবার আমন্ত্রণ জানান। 
   
Related Topics

আন্তর্জাতিক

গ্রেটা থুনবার্গ / সুইডিশ কিশোরী / জলবায়ু পরিবর্তন / ভ্লাদিমি র পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা
  • রয়টার্সের প্রতিবেদন: নদীর গ্রাসে বিলীন হচ্ছে জমি, ভাঙনের বিরুদ্ধে বাংলাদেশের অন্তহীন লড়াই

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]