Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
চীন থেকে বড় বিনিয়োগ আনতে চায় বেজা, গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ

অর্থনীতি

জহির রায়হান
26 March, 2025, 10:10 am
Last modified: 26 March, 2025, 10:16 am

Related News

  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে গতি, বাস্তবায়নের পথে আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান

চীন থেকে বড় বিনিয়োগ আনতে চায় বেজা, গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ

২০১৬ সাল থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৮৩ একর জমিতে তৈরি হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল (সিইআইজেড)।
জহির রায়হান
26 March, 2025, 10:10 am
Last modified: 26 March, 2025, 10:16 am
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিকল্প বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নিতে পারেন চীনা ব্যবসায়ীরা। আর এই সুযোগকে কাজে লাগাতে দেশটির জন্য দেওয়া চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল তৈরির কাজ দ্রুত শেষ করতে চাইছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

২০১৬ সাল থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৮৩ একর জমিতে তৈরি হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল (সিইআইজেড)। ওই বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরে এলে জি-টু-জি ভিত্তিক চুক্তির অংশ হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

পরে ২০২২ সালে সিইআইজেডের নির্মাণ কাজ গতিশীল করতে নতুন উন্নয়নকারী হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে নিয়োগ দেয় চীন।

দীর্ঘদিন থমকে থাকার পর এবার গতি পাচ্ছে এর কাজ। প্রধান উপদেষ্টার চীন সফরে, এ বিষয়ক অনানুষ্ঠানিক কথা হতে পারে বলে জানিয়েছেন বেজা সূত্র। 

২০০ চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে প্রায় ২০০ চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হতে পারে। এই সফরকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়াতে চাই।"

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, আগামী ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

গতি ফিরছে প্রকল্পে 

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, "বিভিন্ন কারণে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড) প্রকল্পটি আটকে ছিল। আমরা সেই জট খুলতে কাজ করছি। গত এক মাসে এ অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ হয়েছে এবং তাতে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা আসবে।"

তিনি আরও বলেন, "এ অর্থনৈতিক অঞ্চলে অনেক চীনা প্রতিষ্ঠান তাদের কারখানা গড়ে তুলতে লাইনে আছে।"

বাংলাদেশে চীনের আগ্রহ বাড়ছে 

আগামী ৭ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫। সামিট আয়োজন নিয়ে ২৪ মার্চ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, "ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের কারণে অনেক চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে শিল্পকারখানা গড়ে তোলার চেষ্টা করছে। চীনা অ্যাসোসিয়েশনের সঙ্গে যখন কথা বলি, তারা জানান—প্রতিদিনই কিছু না কিছু চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে এবং এখানে ফ্যাক্টরি করতে চায়।"

তিনি আরও বলেন, "কয়েক বছর ধরে চীন আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে আবির্ভূত হয়েছে। চীনা বিনিয়োগ এখন আমাদের জন্য সবচেয়ে বড় নম্বর। নবায়নযোগ্য জ্বালানিখাতে চীনের বিনিয়োগকারীরা বিশেষভাবে আগ্রহী। এছাড়া অ্যাডভান্সড টেক্সটাইল ও গার্মেন্টস খাতেও উৎপাদনমুখী শিল্প গড়তে চান তারা।"

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) তিন মাস আগের তথ্য অনুযায়ী, ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত চীনা বিনিয়োগে ১০৭টি শিল্প কারখানা গড়ে উঠেছে। এতে ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে এবং ১ লাখ ৩৩ হাজার বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

চীনা অর্থনৈতিক অঞ্চল / অর্থনৈতিক অঞ্চল / বেজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • গ্যাস সংযোগ না থাকায় থমকে আছে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন
  • ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে গতি, বাস্তবায়নের পথে আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]