Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

খেলা

টিবিএস রিপোর্ট
25 March, 2025, 05:20 pm
Last modified: 25 March, 2025, 05:27 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব মাসুদুজ্জামান বলেন, ‘ইফতারের পর অ্যাম্বুলেন্সে করে তামিমকে নিয়ে আসবে। পুলিশ প্রোটকলও পাবে। সর্বোচ্চ মহল থেকে সিদ্ধান্ত এসেছে। পুরো রাস্তায় যানযট, ইফতারের পর রাস্তা ফ্রি বলেই ওই সময় বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
টিবিএস রিপোর্ট
25 March, 2025, 05:20 pm
Last modified: 25 March, 2025, 05:27 pm

হার্টে রিং পরানোর পরদিনই তামিম ইকবালকে ঢাকায় নিয়ে আসা হবে। আজ সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হবে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডএম) ভাইস-প্রেসিডেন্ট ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব মাসুদুজ্জামান। 

ইফতারের পর সাধারণত রাস্তা তুলনামূলক ফাঁকা থাকে। এ সময়টা বেছে নেওয়া হয়েছে তামিমকে ঢাকার হাসপাতালে স্থানান্তর করার জন্য। দেশের ইতিহাসের সেরা ওপেনারকে পুলিশ প্রটোকলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হবে বলে জানান মাসুদুজ্জামান। 

চিকিৎসকের পরামর্শ ও পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিবিএসকে মাসুদুজ্জামান বলেন, 'পারিবারিক সিদ্ধান্ত এটা। ডাক্তারের মতামত নিয়েই করা। ইফতারের পরে অ্যাম্বুলেন্সে করে তামিমকে নিয়ে আসবে। পুলিশ প্রোটকলও পাবে। সর্বোচ্চ মহল থেকে সিদ্ধান্ত এসেছে। পুরো রাস্তায় যানযট, ইফতারের পর রাস্তা ফ্রি বলেই ওই সময় বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম। হার্ট অ্যাটাকের পর একটা পর্যায়ে হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল তার। বিকেএসপিতে সিপিআর দেওয়া হয় অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। হৃদস্পন্দন ফেরাতে তামিমকে দেওয়া হয় ডিসি শক। 

সোমবার বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের টস করেন মোহামেডান অধিনায়ক তামিম। এরপর বুকে ব্যথা হলে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে যান তিনি। কিছুটা সুস্থ বোধ করায় বিকেএসপিতে ফিরলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবেক এই ওয়ানডে অধিনায়ক। 

সিপিআর দিয়ে তাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করলে তার হার্টে ব্লক ধরা পড়ে। দ্রুততার সঙ্গে তামিমের হার্টে রিং পরানো হয়। দ্বিতীয় দফায় হাসপাতালে নেওয়ার আগে তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টারও মজুদ ছিল। কিন্তু হেলিকপ্টারে তোলার মতো অবস্থা ছিল না বলে সেখানেই তামিমের চিকিৎসা হয়।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / হার্ট অ্যাটাক / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]