Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
যে কারণে ভ্যান গখ এক পোস্টম্যান ও তার পরিবারের ২৬টি প্রতিকৃতি এঁকেছিলেন

আন্তর্জাতিক

স্মিথসোনিয়ান
20 March, 2025, 07:30 pm
Last modified: 20 March, 2025, 09:37 pm

Related News

  • ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • এস এম সুলতানের জন্মশতবর্ষ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে প্রদর্শনী, আগামীকাল সমাপ্তি
  • আশিকের স্টুডিও: ট্রাম্প-পুতিনের ঢাকাস্থ আড্ডাখানা!
  • ভ্যান গখের 'সানফ্লাওয়ারস'-এর রহস্যময় বার্তা! কী বোঝাতে চেয়েছিলেন তিনি?

যে কারণে ভ্যান গখ এক পোস্টম্যান ও তার পরিবারের ২৬টি প্রতিকৃতি এঁকেছিলেন

ভ্যান গখ পোস্টম্যান রুলাঁ, তার স্ত্রী অগাস্টিন এবং তাদের তিন সন্তানের মোট ২৬টি প্রতিকৃতি এঁকেছিলেন। আমস্টারডামের ভ্যান গখ মিউজিয়াম একে 'শিল্প ইতিহাসের অন্যতম বিস্ময়কর প্রতিকৃতি সিরিজ' বলে অভিহিত করেছে।
স্মিথসোনিয়ান
20 March, 2025, 07:30 pm
Last modified: 20 March, 2025, 09:37 pm
ভ্যান গখের আঁকা পোস্টম্যান জোসেফ রুলাঁ। ছবি: মিউজিয়াম অফ ফাইন আর্টস বোস্টন

১৮৮০-এর দশকের শেষ দিকে ভিনসেন্ট ভ্যান গখ দক্ষিণ ফ্রান্সে দুই বছর কাটান। এই সময়টা তার জন্য অস্থিরতাময় হলেও ছিল অত্যন্ত সৃজনশীল। তখনই তিনি আর্ল শহরের রেলস্টেশনে কর্মরত ৪৭ বছর বয়সী পোস্টম্যান জোসেফ রুলাঁর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলেন, যা তার শিল্পকর্মে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

নীল পোশাক ও 'পোস্তেস' লেখা টুপি পরিহিত রুলাঁ আজ ভ্যান গখের অন্যতম বিখ্যাত চরিত্র। তবে তিনি শুধু রুলাঁর প্রতিকৃতি আঁকেননি; পুরো রুলাঁ পরিবারকেই চিত্রিত করেছেন।

ভ্যান গখ পোস্টম্যান রুলাঁ, তার স্ত্রী অগাস্টিন এবং তাদের তিন সন্তানের মোট ২৬টি প্রতিকৃতি এঁকেছিলেন। আমস্টারডামের ভ্যান গখ মিউজিয়াম একে 'শিল্প ইতিহাসের অন্যতম বিস্ময়কর প্রতিকৃতি সিরিজ' বলে অভিহিত করেছে।

১৮৮৮ সালের শেষ দিকে ভাই থিওকে লেখা এক চিঠিতে ভ্যান গখ জানান, 'আমি একটি সম্পূর্ণ পরিবারের প্রতিকৃতি এঁকেছি— পোস্টম্যান, তার স্ত্রী, শিশু, কিশোর পুত্র এবং ১৬ বছর বয়সী ছেলে। এরা সবাই প্রাণবন্ত ও খাঁটি ফরাসি চরিত্র... আমি কতটা স্বস্তি বোধ করছি, তা বুঝতে পারছ!'

দীর্ঘদিন ধরে রুলাঁ পরিবারের এসব প্রতিকৃতি বিশ্বের বিভিন্ন জাদুঘর ও ব্যক্তিগত সংগ্রহে ছড়িয়ে ছিল। তবে এবার এগুলো একত্রিত করা হচ্ছে নতুন এক প্রদর্শনীতে। 'ভ্যান গখ: দ্য রুলাঁ ফ্যামিলি পোর্ট্রেটস' শিরোনামে এই প্রদর্শনী চলতি মাসে বোস্টনের মিউজিয়াম অব ফাইন আর্টসে শুরু হচ্ছে। এরপর শরতে এটি যাবে ভ্যান গখ মিউজিয়ামে, যেখানে 'ভ্যান গখ অ্যান্ড দ্য রুলিন্স: টুগেদার অ্যাগেইন অ্যাট লাস্ট' শীর্ষক আয়োজনে এগুলো প্রদর্শিত হবে।

ভ্যান গখ নতুন সম্ভাবনার আশা নিয়ে আর্লে এসেছিলেন। বোস্টন প্রদর্শনীর সহ-কিউরেটর কেটি হ্যানসন বিবিসিকে বলেন, ভ্যান গখ নেদারল্যান্ডস ও প্যারিসে কাজ করার পর নিজের চিত্রশৈলী বিকাশের উদ্দেশ্যে দক্ষিণ ফ্রান্সে আসেন।

এরপর তিনি বিখ্যাত 'ইয়েলো হাউস'-এ থাকতে শুরু করেন। এখানেই বসে তিনি রুলাঁ পরিবারের প্রতিকৃতি, 'সানফ্লাওয়ারস' এবং 'দ্য বেডরুম' আঁকেন। ভ্যান গখ মিউজিয়ামের তথ্যানুসারে, আর্লের অনেক স্থানীয় বাসিন্দার সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠেনি।

তবে রুলাঁ ছিলেন ব্যতিক্রম। তারা প্রায়ই একসঙ্গে মেরি জিনু নামের এক ক্যাফে মালিকের দোকানে সময় কাটাতেন। আর্ট নিউজপেপারের ভ্যান গখ বিশেষজ্ঞ মার্টিন বেইলি জানান, মেরি বলেছিলেন যে তারা ছিল একেবারে 'ভাইয়ের মতো'। ১৮৮৮ সালের ডিসেম্বর মাসে ভ্যান গখ নিজের বাঁ কান কেটে ফেললে রুলাঁই তার দেখভাল করেন।

মিউজিয়াম অব মডার্ন আর্টের (মোএমএ) কিউরেটর কির্ক ভার্নেডো ২০০১ সালে এক প্রতিবেদনে উল্লেখ করেন, 'সেই মানসিক বিপর্যয়ের পর রুলাঁ-ই তাকে বাসায় নিয়ে আসেন, হাসপাতালে ভর্তি করান, সুস্থ হওয়ার সময় তার দেখাশোনা করেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করেন। এই সময়টায় পোস্টম্যান ও শিল্পী সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন। আর ভ্যান গখ বন্ধুত্বের জন্য তার প্রতি সবচেয়ে বেশি ঋণী ছিলেন।'

১৮৮৮ সালের জুলাই থেকে ১৮৮৯ সালের এপ্রিল পর্যন্ত ভ্যান গখ রুলাঁর ছয়টি পেইন্টিং ও তিনটি স্কেচ তৈরি করেন। পাশাপাশি তিনি অগাস্টিনের আটটি এবং তাদের তিন সন্তানের প্রত্যেকের তিনটি করে প্রতিকৃতি আঁকেন— ১৭ বছর বয়সী আরমান, ১১ বছর বয়সী ক্যামিল ও নবজাতক মার্সেল।

মার্সেল রুলাঁর প্রতিকৃতি। ছবি: ভ্যান গখ মিউজিয়াম

আর্ট নিউজপেপারের মতে, এসব প্রতিকৃতির অর্ধেকের বেশি তিনি সরাসরি মডেলের সামনে বসে এঁকেছিলেন।

প্রদর্শনীটিতে রুলাঁ পরিবারের জীবনকাহিনি তুলে ধরতে অতিরিক্ত কিছু ছবি, চিঠি ও ঐতিহাসিক তথ্য সংযোজন করা হয়েছে। পরবর্তীতে আরমান তিউনিসিয়ায় পুলিশ অফিসার হিসেবে কাজ করেন, ক্যামিল সেনাবাহিনীতে যোগ দিয়ে ইন্দোচীনে দায়িত্ব পালন করেন, আর মার্সেল জন্ম নেন ভ্যান গখের সঙ্গে রুলাঁ পরিবারের পরিচয়ের সময়ই।

১৮৮৮ সালের জুলাইয়ে বোনকে লেখা এক চিঠিতে ভ্যান গখ লিখেছিলেন, 'আমি এখন গাঢ় নীল পোশাকে হলুদ ব্যাজসহ একজন পোস্টম্যানের প্রতিকৃতি আঁকছি। লোকটি একনিষ্ঠ প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রী, খুব ভালো যুক্তি দেন এবং অনেক কিছু জানেন। তার স্ত্রী আজই সন্তানের জন্ম দিয়েছেন, তাই তিনি বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত।'

মোএমএর ভাষ্য অনুযায়ী, 'ভ্যান গখ ছিলেন একাকিত্বে ভোগা এক বিপন্ন মানুষ, যিনি প্রেমের অভাবে চিরকাল যন্ত্রণা পেয়েছেন। তাই হয়তো তিনি রুলাঁকে সবল ও দৃঢ় ব্যক্তিত্বের প্রতিমূর্তি হিসেবে দেখেছিলেন।'

ভ্যান গখ মিউজিয়ামের সিনিয়র কিউরেটর নিয়েনকে বাক্কার বলেন, 'তারা কেবল তার মডেলই ছিলেন না। রুলাঁ পরিবারের মাধ্যমে তিনি সেই পারিবারিক উষ্ণতা খুঁজে পেয়েছিলেন, যা তিনি নিজে কখনো গড়ে তুলতে পারেননি।'

চলতি বছরের ৩০ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বোস্টনের চারুকলা জাদুঘরে প্রদর্শিত হবে 'ভ্যান গখ: দ্য রুলিন ফ্যামিলি পোর্ট্রেটস'। এরপর এটি আমস্টারডামের ভ্যান গখ জাদুঘরে যাবে, যেখানে 'ভ্যান গখ অ্যান্ড দ্য রুলিনস, টুগেদার অ্যাগেইন অ্যাট লাস্ট' ৩ অক্টোবর, ২০২৫ থেকে ১১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত প্রদর্শিত হবে।

Related Topics

টপ নিউজ

ভ্যান গগ / ভিনসেন্ট ভ্যান গগ / ক্যানভাস / চিত্রশিল্পী / প্রদর্শনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ ২০২৬’
  • পচে যাওয়া মরদেহ দেখতে ২০০ বছর আগে প্যারিসে ভিড় করতেন পর্যটকরা!
  • এস এম সুলতানের জন্মশতবর্ষ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে প্রদর্শনী, আগামীকাল সমাপ্তি
  • আশিকের স্টুডিও: ট্রাম্প-পুতিনের ঢাকাস্থ আড্ডাখানা!
  • ভ্যান গখের 'সানফ্লাওয়ারস'-এর রহস্যময় বার্তা! কী বোঝাতে চেয়েছিলেন তিনি?

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]