Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগ: মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 March, 2025, 06:25 pm
Last modified: 17 March, 2025, 06:32 pm

Related News

  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী

গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগ: মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল

ড. ইউনূসের পক্ষে শুনানিতে থাকা ব্যারিস্টার তানিম হোসেইন শাওন জানান, ‘মামলায় কিছু ভুল ছিল। হয়রানির উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।’
টিবিএস রিপোর্ট
17 March, 2025, 06:25 pm
Last modified: 17 March, 2025, 06:32 pm
ফাইল ছবি

হাইকোর্টে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগ সংক্রান্ত মামলা বাতিল করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত মামলাটি বাতিলে জারি করা রুল মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

ব্যারিস্টার তানিম হোসেইন শাওন বলেন, 'মামলায় কিছু ভুল ছিল। তাছাড়া ড. ইউনূস ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, তার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। হয়রানির উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।'

ঢাকা সিটি করপোরেশন ২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ের ওজনে ভেজালের অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, ১০০ গ্রামের দইয়ের ওজন ছিল ৮০ বা ৬০ গ্রাম।

পরবর্তীসময়ে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকান মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী মো. তুষার ও গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেন সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান।

২০১১ সালের ২৭ জানুয়ারি বিচারিক আদালত থেকে জামিন পান ড. ইউনূস। এরপর মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। আদালত রুল জারি করে মামলাটির কার্যক্রম স্থগিত করেন।

Related Topics

টপ নিউজ

গ্রামীণ শক্তি / মামলা / ড. মুহাম্মদ ইউনূস / ইউনূসের বিরুদ্ধে মামলা / মামলা বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]