নারীদের ওপর হামলায় প্রধান উপদেষ্টার উদ্বেগ
নারীদের ওপর জঘন্য হামলার খবর আসছে- তা গভীরভাবে উদ্বেগজনক। 'নতুন বাংলাদেশ'র যে স্বপ্ন আমরা দেখছি- এটি তার সম্পূর্ণ বিপরীত।' আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'অদম্য নারী পুরস্কার' বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "নতুন বাংলাদেশে নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় আমরা সব শক্তি প্রয়োগ করব।"
