Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
অ্যান্টার্কটিকায় ব্যাপক মিথেন নিঃসরণ, উষ্ণায়নের বড় ঝুঁকি

আন্তর্জাতিক

এল পাইস
21 February, 2025, 06:35 pm
Last modified: 21 February, 2025, 06:49 pm

Related News

  • হরমুজ প্রণালির কারণে ব্যাহত গ্যাস চালানের দ্বিগুণেরও বেশি প্রতি বছর অপচয় হচ্ছে: আইইএ
  • অ্যান্টার্কটিকায় উষ্ণতা বাড়ায় নির্ধারিত সময়ের আগেই প্রজনন মৌসুম শুরু করছে পেঙ্গুইনরা
  • ‘পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান’: সেই বরফসাগর, যা অনুপ্রেরণা দিয়েছিল ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’- এর স্রষ্টাকে
  • অ্যান্টার্কটিকায় বরফ গলে পাওয়া গেল ৬৬ বছর আগে নিখোঁজ গবেষকের মরদেহ
  • ১৫ লাখ বছরের পুরোনো বরফ গলিয়ে জলবায়ুর গোপন তথ্য খুঁজবেন বিজ্ঞানীরা

অ্যান্টার্কটিকায় ব্যাপক মিথেন নিঃসরণ, উষ্ণায়নের বড় ঝুঁকি

গবেষকরা অ্যান্টার্কটিকার বিভিন্ন প্রান্তে মিথেন নিঃসরণের উৎস সন্ধানে বের হয়েছিলেন। কেননা বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি এটি। মাত্র ৫০ বছরে এখানকার তাপমাত্রা তিন ডিগ্রিরও বেশি বেড়েছে।
এল পাইস
21 February, 2025, 06:35 pm
Last modified: 21 February, 2025, 06:49 pm
গত ৯ ফেব্রুয়ারি স্পেনের অ্যান্টার্কটিকা ঘাঁটির পাশে গবেষণা জাহাজ 'সার্মিয়েন্টো দে গাম্বোয়া'। ছবি: লুইস ম্যানুয়েল রিভাস

স্প্যানিশ বিজ্ঞানীদের একটি দল অ্যান্টার্কটিক মহাসাগরে মিথেনের 'ব্যাপক নিঃসরণ' শনাক্ত করেছে। এই গ্যাসের নিঃসরণ যদি বেড়ে যায়, তবে তা পৃথিবীর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি করে পরিবেশে বড় ধরনের ক্ষতি করতে পারে।

মিথেন গ্যাসের পৃথিবীর তাপমাত্রা বাড়ানোর ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি।

অভিযানের প্রধান ভূতত্ত্ববিদ রিকার্ডো লিওন এবং রজার উরগেলেস এল পাইসকে দেওয়া বিবৃতিতে বলেছেন, তারা 'সার্মিয়েন্টো দে গাম্বোয়া' জাহাজে করে অনুসন্ধানে গিয়েছিল। তারা মহাসাগরে ৭০০ মিটার দীর্ঘ এবং ৭০ মিটার প্রশস্ত মিথেন নিঃসরণ খুঁজে পেয়েছেন।

এই নিঃসরণের উৎস অনুসন্ধানে গত ১২ জানুয়ারি বিজ্ঞানীরা মহাসাগরের তলদেশে গিয়ে মিথেনের বিরাট মজুত খুঁজে পান। 

এই যৌগটি প্রায় ২০ হাজার বছর আগে জৈব পদার্থের পচনের মাধ্যমে মিথেন হাইড্রেট আকারে মহাসাগরের তলদেশে জমা হয়েছিল।

বার্সেলোনায় অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের উরগেলেস বলেন, 'এটি ঠিক বরফের মতো, এতে আগুনে ধরিয়ে দিলে এটি পুড়ে যাবে।'

ধারণা করা হয়, বিপুল আকারের অ্যান্টার্কটিক বরফের স্তর পাতলা হয়ে যাওয়ায়, যা গত বরফ যুগের শেষে শুরু হয়েছিল, ভূমির উপর বরফের চাপ কমে গেছে এবং মহাদেশের স্থলভাগের উচ্চতা বাড়ছে। এই ঘটনাকে পোস্ট-গ্লেসিয়াল রিবাউন্ড বলা হয়। এর ফলে বহু হাজার বছর ধরে মহাসাগরের তলদেশে জমাট বেধে থাকা মিথেন নিঃসরিত হতে শুরু করে।

গবেষকরা অ্যান্টার্কটিকার বিভিন্ন প্রান্তে মিথেন নিঃসরণের উৎস সন্ধানে বের হয়েছিলেন। কেননা বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি এটি। মাত্র ৫০ বছরে এখানকার তাপমাত্রা তিন ডিগ্রিরও বেশি বেড়েছে।

উরগেলেস সতর্ক করে বলেছেন, 'আমরা অনুমান করেছি এই অঞ্চলে মিথেন হাইড্রেটে প্রায় ২৪ গিগাটন কার্বন জমা রয়েছে, যা সারা পৃথিবীর সব মানুষের দুই বছরে নির্গমনের সমান।' বরফে জমে থাকা মিথেন এখন গ্যাসে পরিণত হচ্ছে।

স্পেনের জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং ইন্সটিটিউটের লিওন বলেছেন, 'এই ঘটনা আগেই আর্কটিকে দেখা গেছে, তবে অ্যান্টার্কটিকায় প্রথমবারের মতো এটি শনাক্ত করা হয়েছে।'

‘সার্মিয়েন্টো দে গাম্বোয়া’ গবেষণা জাহাজের দুই সদস্য। ছবি: সিএসআইসি

তাদের অভিযানের শেষ দিন গত ৮ ফেব্রুয়ারি তার দল অ্যান্টার্কটিকার কিং জর্জ দ্বীপে এল পায়েসের সাংবাদিকের এসব তথ্য জানান।

তাদের প্রাথমিক অনুসন্ধানের ফলাফল থেকে জানা যায়, মহাসাগরের ভূগর্ভস্থ ফাটল দিয়ে এই গ্যাস নিঃসরিত হয় এবং কাদার আগ্নেয়গিরির মাধ্যমে মহাসাগরের তল থেকে শত শত মিটার উপরে উঠে আসে।

'সার্মিয়েন্টো দে গাম্বোয়া' গবেষণা জাহাজটি স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সিএসআইসি) অংশ। এটি প্রায় এক মাস ধরে বিপজ্জনক অ্যান্টার্কটিক মহাসাগরে ঘুরে ঘুরে পানি এবং পলি সংগ্রহ করছে এবং মাটির নিচের অংশের এক্স-রে করছে।

বরফের মতো মিথেন হাইড্রেটসও কম তাপমাত্রা এবং উচ্চ চাপে জমাট বেধে থাকে। তবে মহাসাগরের উষ্ণতা এবং এন্টার্কটিক ভূখণ্ডের উচ্চতা বৃদ্ধির কারণে এগুলো গ্যাসে পরিণত হয় এবং নিঃসরিত হতে শুরু করে।

গবেষকরা পর্যবেক্ষণ করেছেন, নিঃসরিত মিথেন মহাসাগরের পৃষ্ঠ থেকে প্রায় ১৫০ মিটার উপরে গিয়ে দ্রবীভূত হয়। ভবিষ্যতে এই নমুনাগুলোর বিশ্লেষণ থেকে জানা যাবে যে গ্যাসটি বায়ুমণ্ডলে কতটা ছড়িয়ে পড়ে।

ভূতত্ত্ববিদ রিকার্ডো লিওন এবং রজার উরগেলেস আরেকটি হুমকির বিষয়ে সতর্ক করেছেন। 

সামুদ্রিক পললের অস্থিতিশীলতা মহাদেশীয় ঢালে বিশাল ভূমিধসের কারণ হতে পারে, যার ফলে সুনামিও হতে পারে।

উরগেলেস সতর্ক করে বলেছেন, 'মিথেন হাইড্রেট গ্যাসে রূপান্তরিত হলে,এটি ১৬০ গুণ বেশি স্থান দখল করে। যদি এই মিথেন গ্যাস জমে থাকা অবস্থায় দ্রুত বের না হয়, তবে এটি বড় ভূমিধস বা সুনামি সৃষ্টি করতে পারে। এর আগেও পৃথিবীতে এমন এক ধরনের বিপর্যয় ঘটেছিল। এর পলে ৮ হাজার ১৫০ বছর আগে সুনামি হয়ে উত্তর ইউরোপের উপকূলগুলোতে বড় ধ্বংসলীলা ঘটেছিল।

এখনও নরওয়ের উপকূল, ডেনমার্ক এবং এমনকি গ্রিনল্যান্ডেও সেই প্রাকৃতিক বিপর্যয়ের ভূতাত্ত্বিক চিহ্ন পাওয়া যায়।

Related Topics

টপ নিউজ

অ্যান্টার্কটিকা / মিথেন নির্গমন / বৈশ্বিক উষ্ণায়ন / পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • হরমুজ প্রণালির কারণে ব্যাহত গ্যাস চালানের দ্বিগুণেরও বেশি প্রতি বছর অপচয় হচ্ছে: আইইএ
  • অ্যান্টার্কটিকায় উষ্ণতা বাড়ায় নির্ধারিত সময়ের আগেই প্রজনন মৌসুম শুরু করছে পেঙ্গুইনরা
  • ‘পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান’: সেই বরফসাগর, যা অনুপ্রেরণা দিয়েছিল ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’- এর স্রষ্টাকে
  • অ্যান্টার্কটিকায় বরফ গলে পাওয়া গেল ৬৬ বছর আগে নিখোঁজ গবেষকের মরদেহ
  • ১৫ লাখ বছরের পুরোনো বরফ গলিয়ে জলবায়ুর গোপন তথ্য খুঁজবেন বিজ্ঞানীরা

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]