Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে ৬ নতুন কনটেইনার জাহাজ

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
19 February, 2025, 09:00 am
Last modified: 19 February, 2025, 09:24 am

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে রেকর্ড
  • সাড়ে চার মাস আটকে থাকার পর হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
  • ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’

শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে ৬ নতুন কনটেইনার জাহাজ

পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিএসসির বহরে আরও ১৬টি জাহাজ যুক্ত হবে, যা দেশের সমুদ্রগামী বাণিজ্যে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন শিপিং খাতের সংশ্লিষ্টরা। 
শাহাদাৎ হোসেন চৌধুরী
19 February, 2025, 09:00 am
Last modified: 19 February, 2025, 09:24 am

তেল এবং খোলা পণ্যবাহী জাহাজ পরিচালনা করলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে কোনো কন্টেইনারবাহী জাহাজ ছিল না । তবে এবার রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির বহরে প্রথমবারের মতো ছয়টি নতুন কন্টেইনারবাহী জাহাজ যুক্ত হতে যাচ্ছে। জাহাজগুলো কেনা হবে কোরিয়া থেকে । 

পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিএসসির বহরে আরও ১৬টি জাহাজ যুক্ত হবে, যা দেশের সমুদ্রগামী বাণিজ্যে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন শিপিং খাতের সংশ্লিষ্টরা। 

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক টিবিএসকে জানান, ৩৮০০ কোটি টাকা ব্যয়ে কোরিয়ার দুটি শিপইয়ার্ড থেকে ছয়টি কনটেইনার জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কোরিয়ান এক্সিম ব্যাংক ৩৫০০ কোটি টাকা ঋণ দেবে, আর বাংলাদেশ সরকার ৩০০ কোটি টাকা অর্থায়ন করবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ২০২৭ কিংবা ২০২৮ সালের মধ্যে জাহাজগুলো বহরে যুক্ত হবে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ২৫০০ থেকে ২৮০০ টিইইউ এবং ড্রাফট প্রায় ৯ দশমিক ৮ মিটার হবে।

নতুন এই ছয়টি কনটেইনার জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দরের মধ্যে চলাচল করবে। পরিকল্পনা অনুযায়ী, সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তানজুম পেলাপাস রুটে এসব জাহাজ পরিচালিত হবে। পাশাপাশি, আন্তর্জাতিক রুটে চার্টারিংয়ের (ভাড়ায় পরিচালিত) মাধ্যমেও এগুলো ব্যবহার করা হতে পারে।

এই প্রকল্পের আওতায় ছয়টি কনটেইনার জাহাজ সংযোজনের ফলে বছরে প্রায় ৬ লাখ টিইইউ (২০ ফুট সমতুল্য ইউনিট) কনটেইনার পরিবহণ সম্ভব হবে, যা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে বলে জানিয়েছে বিএসসি।

প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, জাহাজ থেকে বার্ষিক আয় ধরা হয়েছে ২ হাজার ২৬১ কোটি ১৫ লাখ টাকা এবং বার্ষিক পরিচালন ব্যয় হবে ১ হাজার ২১৫ কোটি ১১ লাখ টাকা।

ছয়টি সেলুলার জাহাজ সংগ্রহে প্রকল্পের ব্যাংক চার্জ, ভেসেল রেজিস্ট্রেশন, বায়ারের সার্ভেয়ার ফি, ট্যাক্স ও ভ্যাট এবং লজিস্টিক আইটেমসহ ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৩৬ কোটি ৮৩ লাখ টাকা।

এছাড়া, প্রকল্প ব্যয়ের প্রায় ৯২ শতাংশ বৈদেশিক ঋণ থেকে অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুধু এই ছয়টি জাহাজই নয়, বিএসসি ২০৩০ সালের মধ্যে আরও ১৬টি জাহাজ সংগ্রহের পরিকল্পনা করছে। এর মধ্যে থাকবে বাল্ক ক্যারিয়ার ও অন্যান্য ধরনের জাহাজ। চীন ও কোরিয়া থেকে এসব জাহাজ কেনার আলোচনা চলছে। 

২০২৩-২৪ অর্থবছরে বিএসএসসি ২৫০ কোটি টাকা মুনাফা করেছে, যা প্রতিষ্ঠানের ৫৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ। নতুন জাহাজ সংযোজনের ফলে দেশের সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারিত হবে এবং আন্তর্জাতিক শিপিং শিল্পে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ টিবিএসকে বলেন, রাষ্ট্রীয় শিপিং কোম্পানি বিএসসির বহরে নতুন জাহাজ যুক্ত করার পরিকল্পনা আশাব্যঞ্জক। তবে পরিকল্পনা যাতে দ্রুত এবং বাস্তবে রূপ নেয় সেটি নিশ্চিত করতে হবে। নতুন জাহাজ যুক্ত হলে বাংলাদেশে এই খাতে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। সেটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। 

একসময় বিএসসির বহরে কেবল দুটি লাইটার জাহাজ ছিল, যা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ইস্টার্ন রিফাইনারির জেটিতে তেল পরিবহণ করত। ২০১৮-১৯ সালে ছয়টি নতুন অয়েল ট্যাংকার ও বাল্ক ক্যারিয়ার যুক্ত হলে বিএসসির বহর দাঁড়ায় আটটিতে। 

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনে 'বাংলার সমৃদ্ধি' জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক নিহত হন। সম্প্রতি আরও দুটি পুরোনো লাইটার জাহাজ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হয়েছে। ফলে বর্তমানে বিএসসির বহরে জাহাজের সংখ্যা কমে পাঁচটিতে নেমে এসেছে, যা নতুন জাহাজ সংগ্রহের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলেছে।

উল্লেখ্য, বিএসসি ১৯৯৩ সালে চট্টগ্রাম-সিঙ্গাপুর রুটে কনটেইনার ফিডার পরিষেবা চালু করেছিল। সে সময় 'বাংলার রবি', 'বাংলার মনি' ও 'বাংলার শিখা' নামে তিনটি জাহাজ পরিচালিত হতো। বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে মিলিয়ে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩টি।

Related Topics

টপ নিউজ

বিএসসি / বাংলাদেশ শিপিং করপোরেশন / কনটেইনার / জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে রেকর্ড
  • সাড়ে চার মাস আটকে থাকার পর হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
  • ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]