Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়ে ২৫% করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
11 February, 2025, 08:40 am
Last modified: 11 February, 2025, 08:43 am

Related News

  • ওবামা আমলের চুক্তির মতো পারমণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স
  • আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প

অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়ে ২৫% করলেন ট্রাম্প

নতুন এই সিদ্ধান্তের ফলে শুল্ক ছাড় ও কোটার আওতায় থাকা লক্ষ লক্ষ টন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর পুনরায় ২৫ শতাংশ শুল্ক আরোপিত হবে, যা এতদিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্তভাবে প্রবেশ করছিল।
রয়টার্স
11 February, 2025, 08:40 am
Last modified: 11 February, 2025, 08:43 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর উল্লেখযোগ্যভাবে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে কানাডা, মেক্সিকো, ব্রাজিলসহ প্রধান সরবরাহকারী দেশগুলোর জন্য থাকা শুল্কমুক্ত কোটাসহ আগের সব ছাড় বাতিল করেছেন। এই পদক্ষেপ বিশ্ববাজারে বহুমুখী বাণিজ্য যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে।

ট্রাম্প এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, যার মাধ্যমে অ্যালুমিনিয়াম আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। ২০১৮ সালে সংকটে থাকা এ শিল্পকে সহায়তা করতে তিনি যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, এটি তারই সম্প্রসারণ। নতুন এই সিদ্ধান্তের ফলে শুল্ক ছাড় ও কোটার আওতায় থাকা লক্ষ লক্ষ টন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর পুনরায় ২৫ শতাংশ শুল্ক আরোপিত হবে, যা এতদিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্তভাবে প্রবেশ করছিল।

এই ঘোষণাগুলো ট্রাম্পের ২০১৮ সালের সেকশন ২৩২-এর আওতায় দেওয়া জাতীয় নিরাপত্তা শুল্কের সম্প্রসারণ, যা মূলত দেশীয় ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পকে রক্ষার জন্য নেওয়া হয়েছিল। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, শুল্ক থেকে দেওয়া ছাড় এসব পদক্ষেপের কার্যকারিতা দুর্বল করে দিয়েছিল।

ট্রাম্প আরও একটি নতুন উত্তর আমেরিকান মানদণ্ড চালু করতে যাচ্ছেন, যেখানে আমদানি করা ইস্পাতকে 'গলিয়ে ও ঢালাই করে' এবং অ্যালুমিনিয়ামকে 'গলিয়ে ও ছাঁচে ফেলে' উৎপাদনের বাধ্যবাধকতা থাকবে। এর লক্ষ্য হলো চীনের সামান্য প্রক্রিয়াজাত ইস্পাতের আমদানি সীমিত করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ রোধ করা।

নতুন আদেশের ফলে আমদানি করা ইস্পাত দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের ওপরও শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়াম উৎপাদনকারীদের সহায়তা করবে এবং দেশের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা আরও সুসংহত করবে।

তিনি সাংবাদিকদের বলেন, 'ইস্পাত ও অ্যালুমিনিয়াম শুল্কের এই নতুন সংস্করণ (২.০) বিদেশি পণ্যের অনিয়ন্ত্রিত আমদানির অবসান ঘটাবে, দেশীয় উৎপাদন বাড়াবে এবং ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার ভিত্তি ও মূল স্তম্ভ হিসেবে সুসংহত করবে।'

তিনি আরও বলেন, 'এটি শুধু বাণিজ্যের বিষয় নয়। যুক্তরাষ্ট্র যাতে কখনোই ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো গুরুত্বপূর্ণ শিল্পের জন্য বিদেশি দেশগুলোর ওপর নির্ভরশীল না হয়, সেটি নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।'

রোববার ট্রাম্প প্রথমবারের মতো এ বিষয়ে কথা বলেন এবং জানান, তিনি সপ্তাহের শেষ দিকে আরও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবেন। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার দেশগুলো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / শুল্ক / ইস্পাত / অ্যালুমিনিয়াম / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ওবামা আমলের চুক্তির মতো পারমণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স
  • আমদানিকৃত টায়ারে শুল্ক বাড়ানোয় স্থানীয় টায়ার উৎপাদন বাড়বে: উৎপাদকরা
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]