Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
অভিবাসীদের বহনকারী মার্কিন সামরিক বিমান ফেরত পাঠালো মেক্সিকো

আন্তর্জাতিক

রয়টার্স
25 January, 2025, 05:45 pm
Last modified: 25 January, 2025, 06:12 pm

Related News

  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের সম্পদ মুক্ত করা হবে না; তারা ভালো আচরণ করলে আলোচনা শুরু করব: ট্রাম্প
  • ভুয়া দাবি খণ্ডন করতেই মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা

অভিবাসীদের বহনকারী মার্কিন সামরিক বিমান ফেরত পাঠালো মেক্সিকো

গতকাল শুক্রবার দুটি সামরিক বিমানে প্রায় ৮০ জন করে অভিবাসীকে নিয়ে আসা হয় গুয়াতেমালাতে। তবে মেক্সিকো কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায়, সি-১৭ বিমানটি অবতরণ করতে পারেনি।
রয়টার্স
25 January, 2025, 05:45 pm
Last modified: 25 January, 2025, 06:12 pm
শরণার্থী সহায়তা কমিশনের একজন কর্মকর্তা মেক্সিকান কমিশন ফর রিফিউজি অ্যাসিসট্যান্স-এর বাইরে অভিবাসীদের সাথে কথা বলছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও মেক্সিকোতে অবতরণ করতে পারেনি একটি মার্কিন সামরিক বিমান। এক মার্কিন কর্মকর্তা ও এক মেক্সিকান কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমানটিতে করে অভিবাসীদের ফিরিয়ে আনা হয়েছিল।

গতকাল শুক্রবার এমন দুটি সামরিক বিমানে করে প্রায় ৮০ জন করে অভিবাসীকে নিয়ে আসা হয় গুয়াতেমালাতে। তবে মেক্সিকো কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায়, সি-১৭ বিমানটি অবতরণ করতে পারেনি।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তারা পরস্পরকে অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছে। আর পুনঃপ্রত্যাবর্তন সংক্রান্ত বিষয়ে আমরা সবসময় মেক্সিকানদের আমাদের ভূখণ্ডে স্বাগত জানাবো।"

তবে বিমানটি অবতরণ করতে না দেওয়া বিষয়ে কোনো কারণ উল্লেখ করেনি মেক্সিকো কর্তৃপক্ষ। আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

ট্রাম্প প্রশাসন এ সপ্তাহের শুরুতে 'রিমেইন ইন মেক্সিকো' প্রোগ্রাম পুনরায় চালুর ঘোষণা দেয়। এ প্রোগ্রাম অনুসারে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেক্সিকোতে অপেক্ষা করতে বাধ্য করা হয়।

গত বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, "এমন একটি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশকে আশ্রয়প্রার্থীদের গ্রহণে সম্মতি দিতে হবে এবং মেক্সিকো এমন কোনো সম্মতি দেয়নি।"

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পেন্টাগন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে গত সোমবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। যার কারণে দুই দেশের সম্পর্কেই উত্তেজনা দেখা দিয়েছে। মেক্সিকান সীমান্তে অতিরিক্ত ১,৫০০ মার্কিন সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তারা আরও জানান, শীঘ্রই সেখানে আরও সেনা সদস্য মোতায়েন করা হবে।

ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই মেক্সিকান ড্রাগ কার্টেলগুলোকে সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করেছেন। এছাড়া গালফ অফ মেক্সিকো (মেক্সিকান উপসাগর) এর নাম পরিবর্তন করে গালফ অফ অ্যামেরিকা রেখেছেন এবং ফেব্রুয়ারিতে মেক্সিকান পণ্যের উপর ২৫ শতাংশ ট্যারিফ আরোপের হুমকিও দিয়েছেন।

শেইনবাউম পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তেজনা এড়াতে চেষ্টা করেছেন। তিনি মেক্সিকান নাগরিকদের যারা ফিরে এসেছেন তাদের থাকার জন্য সীমান্ত খুলে দিয়েছেন।

গত সোমবার ট্রাম্পের জাতীয় জরুরি অবস্থা জারির প্রতিক্রিয়া হিসেবে সামরিক বাহিনীর বিমান ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর পদক্ষেপ নেয় পেন্টাগন। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ব্যবহার করে ২০২১ সালে আফগানিস্তান থেকে অন্য দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে সামরিক বাহিনীর বিমান ব্যবহার করে অভিবাসীদের ফেরত পাঠানোর এবারই প্রথম ছিল বলে জানান এক মার্কিন কর্মকর্তা।

পেন্টাগন জানায়, মার্কিন সামরিক বাহিনী এল পাসো, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মার্কিন কর্তৃপক্ষের হাতে বন্দী পাঁচ হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠানোর জন্য ফ্লাইট পরিচালনা করবে।

গতকাল শুক্রবার একটি চার্টার্ড বাণিজ্যিক বিমানে করে প্রায় ৮০ জন নির্বাসিত অভিবাসীকে গুয়াতেমালা নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে গুয়াতেমালা কর্তৃপক্ষ।
 
Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প / মেক্সিকো / অভিবাসী / অভিবাসী নীতি / মার্কিন সামরিক বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের সম্পদ মুক্ত করা হবে না; তারা ভালো আচরণ করলে আলোচনা শুরু করব: ট্রাম্প
  • ভুয়া দাবি খণ্ডন করতেই মেজাজ হারিয়ে মাঝপথে সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]