কোচিং পডে মারে-জকোভিচ: নতুন স্বপ্ন ছোঁয়ার যাত্রা
টেনিস কোর্টে একটা সময় লড়েছেন একে অপরের বিরুদ্ধে। তুমুল প্রতিযোগিতা গড়ে ছিনিয়ে নিয়েছেন জয়। সেই চির প্রতিদ্বন্দ্বী এবার এলেন ভিন্ন রূপে। ১২ জানুয়ারি মাঠে গড়ানো অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ড খেলে ফেলেছেন নোভাক জকোভিচ। যেখানে এই সাইবেরিয়ান তারকার কোচ ছিলেন তিনবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী অ্যান্ডি মারে।
