Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
মহামারি নিয়ন্ত্রণে অস্বীকৃতি হোয়াইট হাউজের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 October, 2020, 04:10 pm
Last modified: 26 October, 2020, 04:18 pm

Related News

  • ‘জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না’: হোয়াইট হাউসকে আরিয়ানা গ্রান্ডে
  • হোয়াইট হাউজের পাশে বাঙ্কার-সদৃশ বলরুমের নতুন তথ্য প্রকাশ করলেন ট্রাম্প, থাকছে ড্রোন ঘাঁটি
  • 'সব কার্ড আমার হাতে': সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রাম্পের বার্তা
  • ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি—‘বড় মানুষদেরই নিশানা করা হয়’, বললেন ট্রাম্প

মহামারি নিয়ন্ত্রণে অস্বীকৃতি হোয়াইট হাউজের

ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোস গণমাধ্যমকে জানান, ‘ট্রাম্প প্রশাসন মহামারি নিয়ন্ত্রণের চেষ্টা করবে না’।
টিবিএস ডেস্ক
26 October, 2020, 04:10 pm
Last modified: 26 October, 2020, 04:18 pm
ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোস। ছবি: গেটি ইমেজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফের মহামারি সংক্রান্ত মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিরোধী মহলে।

গতকাল রোববার মার্ক মিডোস গণমাধ্যমকে জানান, 'ট্রাম্প প্রশাসন মহামারি নিয়ন্ত্রণের চেষ্টা করবে না'। এই বক্তব্যের মাধ্যমে পরাজয় স্বীকার করে নেয়া হয়েছে বলে সমালোচনা করা হয় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রচারণায়। 

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলাকালীন এই বক্তব্য দেন ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোস। মার্কিন মুল্লুকে প্রতিদিনই সংক্রমণের সংখ্যা বাড়ছে, মৃত্যুসংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ছুঁই ছুঁই করছে। 

ট্রাম্প প্রশাসন কেন মহামারি নিয়ন্ত্রণে কাজ করবেনা এই প্রশ্নের উত্তরে মিডোস বলেন, 'কারণ এটি ফ্লু-এর মতোই সংক্রামক ভাইরাস।' তবে তারা আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন বলে জানান। 

ডেমোক্র্যাট পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস মিশিগানে প্রচারণার সময় মিডোসের বক্তব্যের ব্যাপারে বলেন, 'তারা (ট্রাম্প প্রশাসন) এর মাধ্যমে পরাজয় স্বীকার করে নিচ্ছে, এবং শুরু থেকেই আমি ও জো বাইডেন এই দাবি করে এসেছি।'

মিডোস করোনাভাইরাসকে ফ্লু-এর সাথে তুলনা করায় এই বক্তব্যের নিন্দা জানান। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বপালনের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যর্থতা।'

কোভিড-১৯ সংক্রমণে বিশ্বের মোট মৃত্যুসংখ্যার এক-পঞ্চমাংশই যুক্তরাষ্ট্রের, যদিও যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ। বাইডেন ও হ্যারিস শুরু থেকেই মহামারি মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করে এসেছেন। খোদ হোয়াইট হাউজের ভেতরই কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

ডোনাল্ড ট্রাম্প কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তিন সপ্তাহ পরই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্টের পজিটিভ শনাক্ত হওয়ার খবর আসে। তবে পজিটিভ শনাক্ত হওয়া সত্ত্বেও তিনি শেষ দিনগুলোতে প্রচারণার কাজ চালিয়ে যাবেন বলে জানা যায়।

সিএনএন এর জেক ট্যাপার মিডোসকে মাইক পেনসের এই সিদ্ধান্তের ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, 'আমি নিশ্চয়তা দিচ্ছি সে মাস্ক পরেই তার কাজ করবে। অবশ্যই সংক্রমিত হলে অতিরিক্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়।'

উচ্চপদস্থ একজন কর্মকর্তা পজিটিভ শনাক্ত হওয়ার পরই হ্যারিস প্রচারণার কাজে অংশ নিচ্ছেন না। বাইডেনও মাস্ক পরেই চলাচল করেন, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক মানুষ নিয়ে র্যালি করেন। 

এদিকে মিডোস জানান, মাস্ক পরা বাধ্যতামূলক না রেখেই ট্রাম্প বড় জমায়েতে প্রচারণা চালাবেন। তিনি বলেন, 'আমরা মাস্ক পরা বাধ্যতামূলক করবো না। আমরা মাস্ক পরার পরামর্শ দিতে পারি মাত্র কারণ আমরা মুক্ত সমাজে বাস করি।'
 
Related Topics

টপ নিউজ

হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা / ট্রাম্পের উপদেষ্টা / হোয়াইট হাউজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ‘জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না’: হোয়াইট হাউসকে আরিয়ানা গ্রান্ডে
  • হোয়াইট হাউজের পাশে বাঙ্কার-সদৃশ বলরুমের নতুন তথ্য প্রকাশ করলেন ট্রাম্প, থাকছে ড্রোন ঘাঁটি
  • 'সব কার্ড আমার হাতে': সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ট্রাম্পের বার্তা
  • ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি—‘বড় মানুষদেরই নিশানা করা হয়’, বললেন ট্রাম্প

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]