Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

আন্তর্জাতিক

নিউ ইয়র্ক পোস্ট, সিএনএন
26 April, 2026, 10:55 am
Last modified: 26 April, 2026, 01:33 pm

Related News

  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
  • জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ট্রাম্প নেতানিয়াহু ও ইসরায়েলকে ‘নজিরবিহীন অপমানের’ মুখোমুখি করেছেন: সাবেক ইসরায়েলি মন্ত্রী
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

সামাজিক যোগাযোগমাধ্যমে সি২-এর এক পোস্ট থেকে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি অ্যালেনকে মাসের সেরা শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
নিউ ইয়র্ক পোস্ট, সিএনএন
26 April, 2026, 10:55 am
Last modified: 26 April, 2026, 01:33 pm
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক। 

লস অ্যাঞ্জেলেস-সংলগ্ন সান্তা মনিকা উপসাগরের তীরে সাউথ বে এলাকার একটি উপকূলবর্তী শহর এই টরেন্স। ডিস্ট্রিক্ট অভ কলম্বিয়া পুলিশ বিভাগের প্রধান জানান, তদন্তকারীদের ধারণা, ওয়াশিংটন হিলটন হোটেলে ওই নৈশভোজের অনুষ্ঠানে অতিথি হিসাবেই এসেছিলেন সন্দেহভাজন ওই ব্যক্তি। 

শনিবার রাতের ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকারীকে 'উন্মাদ' (লোন উলফ হোয়াকজব) বলে আখ্যা দিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সূত্র নিশ্চিত করেছে, অ্যালেন পেশায় একজন শিক্ষক। শনিবার রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠানের নিরাপত্তা তল্লাশি এলাকার কাছে গুলি চালানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। 

অ্যালেনের নাম ও ছবির সঙ্গে মিল থাকা একটি লিঙ্কডইন প্রোফাইল খুঁজে পাওয়া গেছে। ওই প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি 'সি২ এডুকেশন' নামের একটি টিউটরিং প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সি২-এর এক পোস্ট থেকে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি অ্যালেনকে মাসের সেরা শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

সোশ্যাল মিডিয়া সাইটের তথ্য অনুসারে, তিনি খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ভিডিয়ো গেম ডেভেলপার হিসাবে কাজ করেন। 

২০২৪ সালের ডিসেম্বরে সি২ এডুকেশন অ্যালেনকে মাসের সেরা শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ছবি: ফেসবুক

লিঙ্কডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করেন। এরপর গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডমিঙ্গুয়েজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।

পরে ২০২৫ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি (ডোমিঙ্গুয়েজ হিলস) থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ক্যালটেক কর্তৃপক্ষও এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ওই নামের এক ব্যক্তি ২০১৭ সালে তাদের প্রতিষ্ঠান থেকে স্নাতক হয়েছেন।

ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন অ্যালেন।

লিঙ্কডইন প্রোফাইলে কর্মজীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে কোল সি২ এডুকেশনে খণ্ডকালীন শিক্ষক এবং স্বাধীন গেম ডেভেলপার হিসাবে কাজ করছেন। এর আগে সাউথ প্যাসাডেনায় আইজেকে কন্ট্রোলস নামে একটি সংস্থায় এক বছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করেছেন। তারও আগে ক্যালটেকে 'টিচিং অ্যাসিস্ট্যান্ট' হিসাবে যুক্ত ছিলেন কোল। 

২০১৬ সালে ক্যালটেকে একটি রোবোটিক্স প্রতিযোগিতায় তার দলের জয়ের খবর স্থানীয় একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনটিও ওই প্রোফাইলে যুক্ত করা রয়েছে। 

সবশেষে প্রোফাইলের 'কজেস' বিভাগে কেবল একটি বিষয়ই উল্লেখ করা হয়েছে—'বিজ্ঞান ও প্রযুক্তি'।

অ্যালেন গুলি ছুড়তে ছুড়তে বলরুমের দিকে ছুটে যান। এ সময় তার গুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা আহত হন, যিনি বুলেটপ্রুফ ভেস্ট পরা ছিলেন।

ওয়াশিংটন ডিসির পুলিশপ্রধান জেফরি ক্যারল বলেন, 'চেকপয়েন্টের দিকে ছুটে যাওয়ার সময় ওই ব্যক্তির কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরি ছিল। এখন পর্যন্ত মনে হচ্ছে সে একাই এই হামলা চালিয়েছে। জনসাধারণের জন্য আর কোনো ভয়ের কারণ নেই।'

'ভেবেছিলাম ট্রে পড়ে গেছে'

ঘটনার পরপরই হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার পাশে ছিলেন। 

ট্রাম্প জানান, তিনি গুলির শব্দ শুনেছিলেন, কিন্তু প্রথমে বিপদের বিষয়টি বুঝতে পারেননি। তিনি বলেন, 'আমি একটা শব্দ শুনে ভেবেছিলাম হয়তো কোনো ট্রে পড়ে গেছে। শব্দটা শুনে মনে হচ্ছিল হয় কোনো ট্রে পড়েছে, না হয় গুলি। আমি মনে মনে চাইছিলাম সেটা যেন ট্রে-ই হয়।'

আগামী ৩০ দিনের মধ্যে নতুন করে এই নৈশভোজের আয়োজন করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

তবে হোটেলের ভেতর কীভাবে অস্ত্র ঢুকল, সে বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি প্রেসিডেন্ট।

কীভাবে ঢুকল অস্ত্র?

হোটেলের ভেতরে ঢোকার সময় অতিথিদের একটি বাইরের নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়েছিল, যেখানে তাদের টিকিট বা আমন্ত্রণপত্র দেখাতে হয়। তবে বলরুমের একদম প্রবেশমুখ ছাড়া অন্য কোথাও অস্ত্র তল্লাশির কোনো ব্যবস্থা ছিল না।

ওই অনুষ্ঠানে কাজ করা হেলেন মেবাস নামের এক স্বেচ্ছাসেবক নিউইয়র্ক পোস্টকে জানান, প্রবেশমুখের কাছে বার-কার্ট (পানীয়র ট্রলি) রাখার জন্য একটি অস্থায়ী কক্ষ ছিল, যেখান থেকে সন্দেহভাজন ব্যক্তিটি বেরিয়ে আসে। ওই সময় সেখানে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না।

হেলেন বলেন, 'সে ওই ঘরের ভেতরেই ছিল... সে ব্যাগ বা ওই জাতীয় কিছু থেকে অস্ত্রটা বের করে। অস্ত্রটা বেশ লম্বা ছিল এবং দেখতে সাধারণ কোনো বন্দুকের মতো মনে হচ্ছিল না।'

প্রত্যক্ষদর্শীরা জানান, সাত-আটটি গুলির শব্দ শোনার পর অনুষ্ঠানস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী ঘটছে বুঝতে না পেরে অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন। 

ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প ওই সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে লেখেন, 'ওয়াশিংটন ডিসির সন্ধ্যাটা বেশ ঘটনাবহুল ছিল। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দারুণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / গুলি / হোয়াইট হাউজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
  • জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ট্রাম্প নেতানিয়াহু ও ইসরায়েলকে ‘নজিরবিহীন অপমানের’ মুখোমুখি করেছেন: সাবেক ইসরায়েলি মন্ত্রী
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]