Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
রাশিয়াকে আগামী দশকে ইউরোপে ন্যাটোর সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক

রয়টার্স
17 December, 2024, 03:25 pm
Last modified: 17 December, 2024, 03:32 pm

Related News

  • ইউরোপ মহাদেশ কেন সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে?
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার
  • তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প

রাশিয়াকে আগামী দশকে ইউরোপে ন্যাটোর সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী

রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ বলেন, মস্কোকে আগামী বছরগুলোতে আরও আক্রমণাত্মক ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে হবে।
রয়টার্স
17 December, 2024, 03:25 pm
Last modified: 17 December, 2024, 03:32 pm
রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ। ছবি: রয়টার্স

রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ সোমবার (১৬ ডিসেম্বর) বলেন, মস্কোকে আগামী দশকে ইউরোপে ন্যাটো সামরিক জোটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ মস্কোর পক্ষে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।

পুতিনের প্রতিরক্ষাপ্রধান বেলুসভ এ বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ন্যাটো সামিট এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্য দেশের সামরিক নীতির কথা উল্লেখ করে বলেন, মস্কোকে আগামী বছরগুলোতে আরও আক্রমণাত্মক ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুতি নিতে হবে।

বেলুসভ বলেন, "মধ্যমেয়াদি সময়ে যেকোনো পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করার ওপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম নির্ভর করে। এর মধ্যে আগামী দশকে ইউরোপে ন্যাটোর সঙ্গে একটি সম্ভাব্য সামরিক সংঘর্ষও অন্তর্ভুক্ত।" 

তিনি ভবিষ্যতের সামরিক সংঘর্ষের প্রকৃতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় কিছু পরিবর্তন এবং সংস্কারের কথা উল্লেখ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বাহিনী আধুনিকীকরণ পরিকল্পনা, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন, ন্যাটোর নতুন যুদ্ধ প্রস্তুতি পরিকল্পনা এবং ২০২৬ সালে জার্মানিতে মার্কিন মাঝারি পরিসরের ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা উল্লেখ করেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শীঘ্রই ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে, যা মস্কোকে ৮ মিনিটের মধ্যে আঘাত করতে সক্ষম হবে।

একই সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, "ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী ইতোমধ্যে কৌশলগত দিক থেকে পুরো যুদ্ধক্ষেত্রের শক্তভাবে নিয়ন্ত্রণ নিয়েছে। এই বছরেই ১৮৯টি জনবহুল কেন্দ্র মুক্ত করা হয়েছে।"

তিনি জানান, এ বছরের মধ্যে প্রায় ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা সৈন্য চুক্তিতে সই করেছেন, যা গত বছরের প্রায় ৩ লাখ সৈন্যের তুলনায় অনেক বেশি।

বেলুসভ বলেন, রাশিয়া এ বছর প্রায় ৪ হাজার ৫০০ বর্গ কিলোমিটার ইউক্রেনীয় অঞ্চল মুক্ত করেছে এবং প্রতিদিন প্রায় ৩০ বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ন্ত্রণে নিচ্ছে।

পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা রাশিয়াকে তার "রেড লাইন"-এ ঠেলে দিচ্ছে; যেটি এমন পরিস্থিতি যা রাশিয়া স্পষ্টভাবেই সহ্য করবে না এবং মস্কো এর প্রতিক্রিয়া জানাতে বাধ্য হতে পারে।

তিনি বলেন, "পশ্চিমা নেতারা নিজেদের জনগণকে শুধু মিথ্যা রুশ হুমকির ভয় দেখাচ্ছে এবং বলছে, আমরা সেখানে কাউকে আক্রমণ করতে যাচ্ছি।"

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, "এই কৌশল খুবই সহজ: তারা আমাদের 'রেড লাইন'-এ ঠেলে দেয়, যেখানে আমরা পিছিয়ে যেতে পারি না, তারপর আমরা প্রতিক্রিয়া জানানো শুরু করি এবং তারা তৎক্ষণাৎ নিজেদের জনগণকে ভয় দেখাতে শুরু করে।"

তিনি জানান, রাশিয়া যুক্তরাষ্ট্রের স্বল্প এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র এগুলো ব্যবহারের জন্য প্রস্তুত করে, তবে রাশিয়া এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর নিজের সীমাবদ্ধতা তুলে নেবে।
 

Related Topics

টপ নিউজ

রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ / রাশিয়া / ইউরোপ / ন্যাটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
    তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

Related News

  • ইউরোপ মহাদেশ কেন সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে?
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার
  • তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প

Most Read

1
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

3
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

4
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

6
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]