Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
বাংলাদেশে রপ্তানি বন্ধপ্রায়, ভারতের ব্যবসায়ীদের উদ্বেগ বাড়ছে

আন্তর্জাতিক

টাইমস অভ ইন্ডিয়া
08 December, 2024, 12:50 pm
Last modified: 08 December, 2024, 12:50 pm

Related News

  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে ১,০২৪ একর জমি হস্তান্তর: শুভেন্দু
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি হাড়িভাঙ্গা-আম্রপালি পাঠাল সরকার
  • এ পর্যন্ত ১০ হাজার ‘অবৈধ’ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?

বাংলাদেশে রপ্তানি বন্ধপ্রায়, ভারতের ব্যবসায়ীদের উদ্বেগ বাড়ছে

টাইমস অভ ইন্ডিয়া
08 December, 2024, 12:50 pm
Last modified: 08 December, 2024, 12:50 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান টানাপোড়েনের বড় প্রভাব পড়েছে কলকাতার ব্যবসায়ীদের ওপর। দীর্ঘদিন ধরে বাংলাদেশে রপ্তানির কেন্দ্র হিসেবে পরিচিত কলকাতার ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের সঙ্গে রপ্তানি বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়ায় ভারতীয় ব্যবসায়ীদের কাছে অর্ডার আসা কমে যাচ্ছে।

কয়েক দশক ধরে বাংলাদেশে রপ্তানির জন্য ভারতের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র কলকাতা। কলকাতা থেকে বাংলাদেশে টেক্সটাইল, অটোমোবাইল যন্ত্রাংশ, খাদ্যপণ্য, রাসায়নিক ও যন্ত্রপাতি রপ্তানি হয়ে থাকে। 

এছাড়া বাংলাদেশি ব্যবসায়ীরা কলকাতায় গিয়ে পাইকারিতে শাড়ি, পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক, প্রসাধনী ও খাদ্যপণ্য কিনে দেশে এনে বিক্রি করেন। তবে বর্তমান সংকটে এই বাণিজ্য পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। অনিশ্চয়তা ঘিরে ধরেছে সীমান্তের দুই পারের ব্যবসায়ীদের।

কলকাতায় বাংলাদেশি ক্রেতারা বেশি যান মার্কুইস স্ট্রিট ও তার আশপাশের এলাকায়। এখানকার ব্যবসায়ীরা ধাক্কা খেয়েছেন বেশি। 

চলমান এই অস্থিরতায় বাংলাদেশে রপ্তানির ওপর ব্যাপক মাত্রায় নির্ভরশীল কলকাতার ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। রপ্তানি আদেশ কমে যাওয়ায় শহরটির ব্যবসায়িক কার্যক্রমের গতিও কমে গেছে। 

গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য বস্ত্র, অটোমোবাইল যন্ত্রাংশ ও খাদ্যপণ্যের মতো খাতগুলোতে গত কয়েক সপ্তাহে প্রায় ৬০ শতাংশ অর্ডার কমে গেছে।

কলকাতার বস্ত্র রপ্তানিকারক এবং টেক্সটাইল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্য মনোজ ঝাওয়ার টাইমস অভ ইন্ডিয়াকে বলেন, 'বাংলাদেশ আমাদের জন্য খুব বড় একটা বাজার। প্রতি বছর সেখানে আমরা কোটি কোটি ডলারের পণ্য রপ্তানি করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুদেশের মধ্যে সব ধরনের ব্যবসা-বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে। রপ্তানি এখন প্রায় শূন্যের কোঠায়।'

ভারত থেকে ব্যাপক পরিমাণে অটোমোবাইল যন্ত্রাংশও আমদানি করে বাংলাদেশে। কলকাতার নিউ মার্কেট এলাকার দোকানগুলো ব্যবসার জন্য ব্যাপকভাবে বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল। 

মির্জা গালিব স্ট্রিটের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ আনসার বলেন, 'আমরা প্রতি মাসে কয়েক লাখ রুপির ব্যবসা করি। কিন্তু গত কয়েক সপ্তাহে তা কয়েক হাজার রুপিতে নেমে এসেছে।'

দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট পেট্রাপোল-বেনাপোল সীমান্তেও ব্যবসায়িক কার্যক্রম ব্যাপকভাবে কমে গেছে। 

পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কয়েকটি বাণিজ্য সংগঠনের শীর্ষ সংস্থা কনফেডারেশন অভ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দার বলেন, 'বাংলাদেশের পরিস্থিতি কলকাতার সব খাতে প্রভাব ফেলেছে; কারণ কলকাতা থেকেই বাংলাদেশে সবকিছু রপ্তানি হয়। বাংলাদেশের সঙ্গে যুক্ত সমস্ত ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।'

বকেয়া পাওনা আদায় নিয়েও উদ্বেগে রয়েছেন কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে বড় অঙ্কের টাকা পাওনা রয়েছে তাদের। এ টাকা তারা কবে পাবেন, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

খাদ্যপণ্য রপ্তানিকারক অমিত বসু বলেন, 'চলমান অস্থিরতার কারণে আমাদের পেমেন্ট আটকে আছে। এটি আমাদের ব্যবসার তারল্য পরিস্থিতিকে বড় ধরনের চাপে ফেলেছে।'  

এই সংকটে ভারতের রপ্তানিকারকরাই শুধু ক্ষতিগ্রস্ত হননি। পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে কলকাতার লজিস্টিক কোম্পানি, এজেন্ত ও পরিবহন কোম্পানিও।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত / বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক / ভারতের রপ্তানি / পশ্চিমবঙ্গ / কলকাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে ১,০২৪ একর জমি হস্তান্তর: শুভেন্দু
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি হাড়িভাঙ্গা-আম্রপালি পাঠাল সরকার
  • এ পর্যন্ত ১০ হাজার ‘অবৈধ’ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]