Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
কর্মী সংকট মোকাবিলায় দক্ষ কর্মীদের জন্য ভিসা বাড়াবে জার্মানি

আন্তর্জাতিক

গালফ নিউজ
18 November, 2024, 11:35 am
Last modified: 18 November, 2024, 11:41 am

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

কর্মী সংকট মোকাবিলায় দক্ষ কর্মীদের জন্য ভিসা বাড়াবে জার্মানি

কর্মী সংকট মোকাবিলায় ভিসা সংক্রান্ত নিয়মকানুন শিথিল করার ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গালফ নিউজ
18 November, 2024, 11:35 am
Last modified: 18 November, 2024, 11:41 am
ছবি: রয়টার্স

কর্মী সংকট মোকাবিলায় ২০২৪ সালে দক্ষ কর্মীদের ভিসার সংখ্যা ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি করবে জার্মানি। কর্মী সংকট মোকাবিলায় ভিসা সংক্রান্ত নিয়মকানুন শিথিল করার ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে রোববার (১৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

বর্তমানে জার্মানিতে ১৩ লাখ ৪০ হাজার লাখ চাকরি খালি রয়েছে। দক্ষ কর্মীদের অভিবাসনের নিয়ম শিথিল করার মাধ্যমে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটির দীর্ঘমেয়াদি সংকট সমাধানের চেষ্টা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনীতি কিছুটা স্থবির হয়ে পড়েছে।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়, কানাডার অনুপ্রেরণায় একটি পয়েন্টভিত্তিক ব্যবস্থা গ্রহণের পর ২০২৪ সালে ২ লাখ পেশাদার ভিসা ইস্যু করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তৃতীয় দেশের জন্য শিক্ষার্থী ভিসা ২০ শতাংশ বেড়েছে, প্রশিক্ষণ ভিসার সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং বিদেশি যোগ্যতার স্বীকৃতির হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেন, "আমরা এমন দক্ষ কর্মী ও পেশাজীবীদের আকর্ষণ করতে কাজ করছি, যাদের বহু বছর ধরে আমাদের অর্থনীতির জন্য জরুরিভাবে প্রয়োজন ছিল।"

নতুন পয়েন্ট সিস্টেমের মানে হলো, যারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক নন, তারা জার্মান শ্রম বাজারে সহজে প্রবেশ করতে পারবেন এবং সম্ভবত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যেতে পারবেন।

পয়েন্ট সংগ্রহের মানদণ্ডের মধ্যে রয়েছে– জার্মান ভাষার জ্ঞান, পেশাদার অভিজ্ঞতা ও বয়স।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, বয়স্ক জনসংখ্যা ও প্রতিবছর চার লাখ শ্রমিকের অভাব থাকায় আরও গভীর সংস্কার প্রয়োজন।

জার্মানির স্বাস্থ্যসেবা, পরিষেবা খাত এবং প্রযুক্তি খাতে কর্মী সংকট তীব্র আকার ধারণ করেছে।

তবে অভিবাসন দেশটিতে বিতর্কিত একটি ইস্যু। গত সপ্তাহে জার্মানির ত্রিমুখী জোট সরকারের পতনের পর আসন্ন আইনসভা নির্বাচনে কট্টর ডানপন্থিরা এই ইস্যুকে কাজে লাগিয়ে শক্তি বাড়ানোর চেষ্টা করছে।

গত পাঁচ বছরে জার্মানিতে কর্মসংস্থান ১৬ লাখ বেড়েছে, যার ৮৯ শতাংশই বিদেশিদের মাধ্যমে পূরণ হয়েছে।

জার্মান সরকার জানিয়েছে, বিদেশি কর্মী ছাড়া ২০২৩ সালে দেশটির কর্মসংস্থান কমে যেত।

Related Topics

টপ নিউজ

জার্মানি / দক্ষ কর্মী / ভিসা / কর্মী সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • জাল ভিসা ধরা: শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী ফ্লাইটে ওঠেননি ৬১ যাত্রী
  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]