Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
চুরি হওয়া ১০ মিলিয়ন ডলারের প্রত্নসম্পদ ভারতকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

সিএনএন
16 November, 2024, 10:35 am
Last modified: 16 November, 2024, 10:51 am

Related News

  • জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: ইরান
  • ১০০ বছর বয়সে মারা গেলেন আধুনিক মার্কিন অর্থনীতির স্থপতি অ্যালান গ্রিনস্প্যান
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

চুরি হওয়া ১০ মিলিয়ন ডলারের প্রত্নসম্পদ ভারতকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিসের প্রত্নসম্পদ পাচার বিভাগ এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০টি প্রত্নসম্পদ উদ্ধার করেছে, যার মূল্য প্রায় ৪৬০ মিলিয়ন ডলার।
সিএনএন
16 November, 2024, 10:35 am
Last modified: 16 November, 2024, 10:51 am
ছবি: দ্য মেট্রোপলিটন মিউসিয়াম অব আর্ট

যুক্তরাষ্ট্র ভারতকে ১০ মিলিয়ন ডলার মূল্যের ১ হাজার ৪০০টিরও বেশি চুরি হওয়া প্রত্নসম্পদ ফিরিয়ে দিয়েছে। গত বুধবার ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিস জানিয়েছে, এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে চুরি করা শিল্পকর্ম ফিরিয়ে দেওয়ার চলমান উদ্যোগের অংশ হিসেবে করা হয়েছে। এই প্রত্নসম্পদগুলো ভারতীয় কনস্যুলেটে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়া হয়।

প্রত্নসম্পদগুলোর মধ্যে এমন কিছু জিনিসও রয়েছে, যা সম্প্রতি নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছিল। তাদের মধ্যে একটি পাথরের দেবীমূর্তি রয়েছে। এটি লন্ডনে চোরাচালান করে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে মেটের এক পৃষ্ঠপোষককে অবৈধভাবে বিক্রি করা হয় এবং মিউজিয়ামে দান করা হয়।

এই প্রত্নসম্পদগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে 'একাধিক চলমান তদন্তের ফলস্বরূপ', যা চোরাচালান নেটওয়ার্কের সাথে সম্পর্কিত, বিশেষ করে যেগুলো পরিচালনা করেছিলেন কিছু দণ্ডিত পাচারকারীরা, যেমন- ন্যান্সি উইনার এবং সাবাস কাপুর। 

সাবাস কাপুর, একজন মার্কিন পুরাতত্ত্ব বিক্রেতা, তার নিউ ইয়র্ক গ্যালারি থেকে ১০ লাখ ডলারের চোরাচালান নেটওয়ার্ক চালানোর জন্য ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

কাপুর ২০১১ সালে জার্মানিতে গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে ভারতের তামিলনাড়ু রাজ্যে অভিযোগ আনা হয়। ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিস ২০১২ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, তবে তিনি এখনো ভারতে আটক আছেন, আমেরিকায় তার প্রত্যার্পণের জন্য অপেক্ষমাণ।

নিউ ইয়র্কের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের বিশেষ এজেন্ট উইলিয়াম ওয়াকার বলেন, 'আজকের প্রত্নসম্পদ ফেরত দেওয়া হলো ইতিহাসের অন্যতম বড় অপরাধীর চোরাচালানকৃত প্রত্নসম্পদ নিয়ে দীর্ঘ বছর ধরে চলা একটি আন্তর্জাতিক তদন্তের আরেকটি সাফল্য।

দশ বছর আগে প্রতিষ্ঠিত ম্যানহাটন জেলা অ্যাটর্নি অফিসের প্রত্নসম্পদ পাচার ইউনিট এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০টি প্রত্নসম্পদ উদ্ধার করেছে, যার মূল্য প্রায় ৪৬০ মিলিয়ন ডলার। এই ইউনিট ১৬ জনকে পাচারের অপরাধে দণ্ডিত করেছে এবং আরও ছয়জনের প্রত্যার্পণের জন্য আবেদন করেছে।

এছাড়া, জুলাইয়ে, যুক্তরাষ্ট্র এবং ভারত একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে চুরি হওয়া প্রত্নসম্পদ ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ হবে এবং অবৈধ বাণিজ্য রোধ করা যাবে।

Related Topics

টপ নিউজ

প্রত্নবস্তু / প্রত্নতাত্ত্বিক নিদর্শন / যুক্তরাষ্ট্র / ভারত / চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: ইরান
  • ১০০ বছর বয়সে মারা গেলেন আধুনিক মার্কিন অর্থনীতির স্থপতি অ্যালান গ্রিনস্প্যান
  • দুই বিষয়ে ‘ব্যর্থ’, তাই পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার: ট্রাম্প
  • ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]