Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
সাকিবকে দেশ থেকে বিদায় দেওয়ার আশা ছাড়ছেন না শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
20 October, 2024, 01:00 pm
Last modified: 20 October, 2024, 01:06 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সাকিবকে দেশ থেকে বিদায় দেওয়ার আশা ছাড়ছেন না শান্ত

ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলতে না পারা বা দেশে ফিরতে না পারার ব্যাপারটিকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টিবিএস রিপোর্ট
20 October, 2024, 01:00 pm
Last modified: 20 October, 2024, 01:06 pm

শেষ মুহূর্তের নাটকীয়তার দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। বিদায়ী টেস্ট খেলতে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েও দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাকে। অভিজ্ঞ এই অলরাউন্ডারের দেশে আসার খবরে বিক্ষোভ হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাকে দেশে না আসার পরামর্শ দেয় সরকার। ভবিষ্যতে এই অবস্থার উন্নতি হবে, এমন নিশ্চয়তাও নেই। তবে দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারকে ঘরের মাটি থেকে বিদায় নেওয়ার আশা ছাড়ছেন না নাজমুল হোসেন শান্ত। 

ভারত সফরে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলবেন ক্যারিয়ারের শেষ টেস্ট। নিরাপত্তাজনিত কারণে শুরুতে তার দেশের মাটিতে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তা কেটে যায়। সাকিবকে নিয়েই প্রথম টেস্টের দল ঘোষণা করে বিসিবি। বাঁহাতি অলরাউন্ডারকে দলে নেওয়ার খবরের পর বাড়ে উত্তেজনা। মিরপুর স্টেডিয়ামের দেয়ালে বিরুদ্ধ বার্তা লেখাসহ তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে বিসিবিতে স্মারকলিপি জমা দেয় মিরপুরের ছাত্রজনতা নামের একদল আন্দোলকারী। 

এমন অবস্থা তৈরি হওয়ায় সাকিবকে দেশে আসার সুবজ সঙ্কেত দেয়নি সরকার। বিদায়ী মঞ্চ প্রস্তুত থাকার পরও দেশে আসা হয়নি সাকিবের। তবে ভবিষ্যতে তাকে দেশ থেকেই বিদায় দিতে পারবেন, এমন আশা শান্তর। বাংলাদেশ অধিনায়ক এটাও মনে করালেন শেষ টেস্ট খেলেননি মানে অবসর নেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সাকিবকে ঘরের মাঠ থেকে বিদায় জানানোর প্রশ্নে শান্ত বলেন, 'রিটায়ার তো করেন নাই, তাহলে তো আশা করতেই পারি (দেশ থেকে বিদায়)।'

ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলতে না পারা বা দেশে ফিরতে না পারার ব্যাপারটিকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন শান্ত। তবে ম্যাচের আগের দিন বিষয়টি নিয়ে বেশি কথা বলতে চাইলেন না তিনি, 'কীভাবে দেখছি… যেটা বললাম, দুর্ভাগ্যজনক… হওয়া উচিত ছিল (মিরপুর থেকে সাকিবের বিদায়)। তবে আমরা সবাই জানি, কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্ট ম্যাচের আগের দিন বেশি কথা আর এগোতে চাই না। আমি চাই, সবাই খেলাটায় মনোযোগ রাখুক।'

জাতীয় দলে খেলার পাশাপাশি সংসদ সদস্যও ছিলেন সাকিব। গত জানুয়ারিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি। গত আগস্টে ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় নাম আসে সাকিবের, তাকে ২৮ নম্বর আসামি করা হয়। ছাত্র আন্দোলনে নিরব ভূমিকায় থাকায় দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছেন তিনি। গত জুনের পর দেশে ফেরেননি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার।   

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]