Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘অস্ত্র রেখে’ সংলাপে বসার আহ্বান জানালেন মিয়ানমারের সেনাপ্রধান

আন্তর্জাতিক

আল জাজিরা
27 September, 2024, 05:20 pm
Last modified: 27 September, 2024, 05:30 pm

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 

সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘অস্ত্র রেখে’ সংলাপে বসার আহ্বান জানালেন মিয়ানমারের সেনাপ্রধান

মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো গত বছরের অক্টোবরে বড় আক্রমণ শুরু করার পর থেকে দেশের বিশাল অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, যার ফলে সেনাবাহিনী প্রচণ্ড চাপে রয়েছে।
আল জাজিরা
27 September, 2024, 05:20 pm
Last modified: 27 September, 2024, 05:30 pm
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। ছবি: রয়টার্স।

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে 'অস্ত্র রেখে' সংলাপে বসার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। তবে বিরোধী পক্ষগুলো এ আহ্বান প্রত্যাখান করেছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

দেশটির সেনাবাহিনী তথা রাষ্ট্র প্রশাসন পরিষদ (এসএসি) সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং পিপলস ডিফেন্স ফোর্সকে (পিডিএফ) 'সন্ত্রাসের পথ' পরিত্যাগ করে রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে।

সশস্ত্র গোষ্ঠীগুলো গত বছরের অক্টোবরে বড় আক্রমণ শুরু করার পর থেকে দেশের বিশাল অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, যার ফলে সেনাবাহিনী প্রচণ্ড চাপে রয়েছে।

আজ শুক্রবার মিয়ানমার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের একটি প্রতিবেদনে এসএসি বলেছে, "জাতিগত সশস্ত্র সংগঠন এবং রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইরত পিডিএফ সন্ত্রাসীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে তারা রাজনৈতিক ইস্যুগুলোকে দলীয় রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করার জন্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করুক। সন্ত্রাসের পথ পরিত্যাগ করে স্থায়ী শান্তি এবং উন্নয়নের উপর গুরুত্ব দিতে জনগণের সঙ্গে হাত মিলিয়ে কাজ করায় আহ্বান জানানো হয়।

ক্যুতে অপসারিত নির্বাচিত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) দ্রুত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

রয়টার্স সংবাদ সংস্থা অনুযায়ী, এনইউজি'র মুখপাত্র নে ফোন লাত বলেন, "এটি বিবেচনার মতো নয়।"

যখন সেনাবাহিনী নির্মমভাবে গণবিক্ষোভ দমনে নামে তখন এনইউজি পিডিএফ গঠন করে।

রাজনৈতিক বন্দীদের জন্য সহায়তা সমিতি একটি পর্যবেক্ষণকারী গোষ্ঠী, জানিয়েছে যে ক্যু-এর পর থেকে সেনাবাহিনী কমপক্ষে ৫,৭০৬ জনকে হত্যা করেছে এবং প্রায় ২১,০০০ জনকে আটক করেছে। গত মাসে জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছিলেন যে সেনাবাহিনী কর্তৃক মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের হার 'উদ্বেগজনক'ভাবে বৃদ্ধি পেয়েছে।

সেনাবাহিনী ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পুনরায় ক্ষমতায় আসার পর নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ তুলেছে এবং নতুন নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।

তারা সংলাপের প্রস্তাবকে তাদের নির্বাচনের আয়োজনের প্রচেষ্টার অংশ হিসেবে উপস্থাপন করেছে। তারা উল্লেখ করেছে সঠিক ভোটার তালিকা নির্ণয়ের জন্য তারা ১ অক্টোবর থেকে এটি আদমশুমারি শুরু করার কথা জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / সেনাপ্রধান / জান্তাবিরোধী গোষ্ঠী / সংলাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]