Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
মিয়ানমারের জান্তাবিরোধীদের সঙ্গে আলোচনার নজিরবিহীন প্রস্তাব ভারতের, দাবি সূত্রের

আন্তর্জাতিক

রয়টার্স 
23 September, 2024, 09:05 pm
Last modified: 23 September, 2024, 09:11 pm

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

মিয়ানমারের জান্তাবিরোধীদের সঙ্গে আলোচনার নজিরবিহীন প্রস্তাব ভারতের, দাবি সূত্রের

নয়াদিল্লির ওই সম্মেলনে, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের উল্লেখযোগ্য অঞ্চল দখলে নেওয়া আরাকান আর্মি, এবং মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী ও সংগঠিত বিদ্রোহী শক্তি– কাচিন ইনডিপেন্ডেন্স আর্মিকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
রয়টার্স 
23 September, 2024, 09:05 pm
Last modified: 23 September, 2024, 09:11 pm
রভারতের উত্তরপূর্বের মিজোরাম রাজ্যের জোখাথার গ্রামে ভারত-মিয়ানমার সীমান্তের একটি চেকপয়েন্টের পাশে ভারতের জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে। ছবি: রূপক দে চৌধুরী/ রয়টার্স ফাইল ছবি

মিয়ানমারের জান্তা-বিরোধী সব রাজনৈতিক ও সামরিক পক্ষগুলোকে নয়াদিল্লিতে একটি সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। সংশ্লিষ্ট সূত্রের বরাতে একথা জেনেছে বার্তাসংস্থা রয়টার্স। 

মিয়ানমারের জান্তা সরকারের শীর্ষ জেনারেলদের সাথে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখেছে ভারত। অন্যদিকে, পশ্চিমা দেশগুলো সামরিক জান্তার কট্টর সমালোচনা করে। এই অবস্থায়, ভারতের তরফ থেকে এটি উল্লেখযোগ্য এক পদক্ষেপ। 

মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা এবং এবিষয়ে অবহিত আরো দুটি সূত্র জানিয়েছে, দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এবং চিন, রাখাইন ও ভারত সীমান্তবর্তী কাচিন সম্প্রদায়ের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে – আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে ভারতে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ করা হয়েছে।

আরো দুটি সূত্র জানিয়েছে, সম্মেলনের আয়োজন করবে ভারত সরকারের অর্থায়নপুষ্ট সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ), যার শীর্ষ সদস্যদের মধ্যে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-ও।

সম্মেলনে মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে আমন্ত্রণ জানানো হবে কি না– সে বিষয়ে তাৎক্ষনিকভাবে জানা যায়নি। সংবিধান ও কেন্দ্রীয় শাসন পদ্ধতি সম্মেলনের মূল বিষয়বস্তু হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে আরো বিস্তারিত খোলাসা করেননি তারা। 

তবে সম্মেলনের বিষয়ে নিশ্চিত করে জাতিগত বিদ্রোহী গোষ্ঠী- চিন ন্যাশনাল ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুই খার বলেন, "আমরা সেখানে প্রতিনিধিদের পাঠাব। মিয়ানমারের রাষ্ট্রবহির্ভূত শক্তির (নন-স্টেট অ্যাক্টর) সাথে ভারতের আনুষ্ঠানিক সংযোগের এটাই হবে প্রথম ঘটনা। এটি একটি ভালো ও ইতিবাচক পদক্ষেপ।"

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্রকে ফোন করে রয়টার্স। তবে তিনি তাতে সাড়া দেননি। ভারত সরকার এবং আইসিডব্লিউএ'র পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নয়াদিল্লির ওই সম্মেলনে, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের উল্লেখযোগ্য অঞ্চল দখলে রাখা আরাকান আর্মি এবং মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী ও সংগঠিত বিদ্রোহী শক্তি– কাচিন ইনডিপেন্ডেন্স আর্মিকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে এনইউজি সরকার বা  উক্ত দুইটি বিদ্রোহী গ্রুপ সম্মেলনের বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। 

২০২১ সালে এক সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভয়াবহ গৃহযুদ্ধ চলছে দেশটিতে। ভারতের সাথে মিয়ানমারের ১ হাজার ৬৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এছাড়া, দেশটিতে বেশকিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পেও বিনিয়োগ আছে দিল্লির। 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / ভারত / সম্মেলন / আমন্ত্রণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]