Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
যুক্তরাজ্যে নতুন করে দাঙ্গা, অন্তত ৪০০ গ্রেফতার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 August, 2024, 12:20 pm
Last modified: 06 August, 2024, 12:28 pm

Related News

  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

যুক্তরাজ্যে নতুন করে দাঙ্গা, অন্তত ৪০০ গ্রেফতার

যুক্তরাজ্যের সাউথপোর্টে শিশুদের নাচের ক্লাসে ছুরি হামলায় তিন শিশু নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি একজন 'উগ্র ইসলামপন্থি অভিবাসী'— অনলাইনে দ্রুত এমন গুজব ছড়িয়ে পড়ার পরই বিভিন্ন শহরে শত শত অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা দাঙ্গায় জড়ায়। 
টিবিএস ডেস্ক
06 August, 2024, 12:20 pm
Last modified: 06 August, 2024, 12:28 pm
ছবি: গেটি ইমেজেস

গত সপ্তাহে যুক্তরাজ্যের সাউথপোর্টে ছুরি হামলায় তিন শিশু হত্যাকাণ্ডকে ঘিরে দেশটির বিভিন্ন শহরে অভিবাসনবিরোধী উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এসব সহিংস বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবারও বিক্ষোভ ও সহিংসতা অব্যাহত ছিল। খবর বিবিসির। 

সোমবার রাতে বেলফাস্ট, ডার্লিংটন ও প্লাইমাউথে পুলিশের ওপর হামলার পর যুক্তরাজ্যের বিভিন্ন অংশে দাঙ্গা পরিস্থিতির অবনতি ঘটে। দক্ষিণ বেলফাস্টে একটি সুপারমার্কেটের কাছে পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা ছুঁড়েছে বিক্ষোভকারীরা। সান্ডারল্যান্ড, বেলফাস্ট, কার্ডিফ, লিভারপুল, ম্যানচেস্টারসহ বিভিন্ন শহরেও বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। 

পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে তারা সার্বক্ষণিক কাজ করছে।

ইংল্যান্ডের বিভিন্ন অংশে দাঙ্গার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সোমবার লিভারপুল, সাউথ টাইনসাইড এবং হালসহ বিভিন্ন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

যুক্তরাজ্যের সাউথপোর্টে শিশুদের নাচের ক্লাসে ছুরি হামলায় তিন শিশু নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি একজন 'উগ্র ইসলামপন্থি অভিবাসী'— অনলাইনে দ্রুত এমন গুজব ছড়িয়ে পড়ার পরই বিভিন্ন শহরে শত শত অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা দাঙ্গায় জড়ায়। 

ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কসের বাসিন্দা অ্যাক্সেল মুগানওয়া রুদাকুবানার বিরুদ্ধে তিনটি হত্যা, ১০টি হত্যাচেষ্টা এবং একটি ছুরি রাখার অভিযোগ আনা হয়েছে। 

সপ্তাহান্তে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এই দাঙ্গাকে 'উগ্র ডানপন্থী গুন্ডামি' এবং সহিংসতা মোকাবেলায় আরও কঠোর হওয়ার কথা জানিয়েছেন। এরপরে প্লাইমাউথেও সহিংসতা ছড়িয়ে পড়ে। ডেভন ও কর্নওয়াল পুলিশ জানিয়েছে, উগ্র ডানপন্থিদের বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ মোকাবেলায় সোমবার গিল্ডহল এলাকায় বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সুপারিনটেনডেন্ট রাস দাওয়ে বলেন, 'জনশৃঙ্খলা ভঙ্গ ও হামলার পরিসরের জন্য' বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ অপরাধ করলে বা জনবিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে 'দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে'।

দাঙ্গার মুখে গ্রীষ্মকালীন অবকাশ থেকে পার্লামেন্ট প্রত্যাহারের আহ্বান প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী। গত সপ্তাহান্তে বেলফাস্টে সহিংস বিক্ষোভের পরে উত্তর আয়ারল্যান্ডের অ্যাসেম্বলিকে স্টরমন্টে ডেকে আনা হয়েছে।

এদিকে,ম স্যার কেয়ার এক্স-এ একটি ভিডিও পোস্ট করে বলেছেন যে এই অস্থিরতা কোনো প্রতিবাদ নয়, এটি খাঁটি সহিংসতা। তিনি বলেন, 'মসজিদ বা মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা আমরা বরদাশত করব না'। 

জবাবে ইলন মাস্ক বলেন, 'সব সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে আপনার কি উদ্বিগ্ন হওয়া উচিত নয়?

মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস দমন বিভাগের সাবেক প্রধান নেইল বসু বিবিসিকে বলেন, গত সপ্তাহের কিছু দাঙ্গা সীমা অতিক্রম করে সন্ত্রাসে পরিণত হয়েছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / দাঙ্গা / গ্রেফতার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা
  • যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ
  • ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]