Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
হামাস নেতা হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক

রয়টার্স
01 August, 2024, 11:40 am
Last modified: 01 August, 2024, 11:40 am

Related News

  • খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন, ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে উত্তাল তেহরান
  • আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
  • খামেনিকে আনুষ্ঠানিকভাবে শেষশ্রদ্ধা জানানো শুরু, তেহরানে জনসমুদ্র
  • খামেনির মৃত্যুতে শোক প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের; তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক
  • খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

হামাস নেতা হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা

রয়টার্স
01 August, 2024, 11:40 am
Last modified: 01 August, 2024, 11:40 am

নিহত হামাস নেতা ইসমাইল হানিয়া। ছবি: রয়টার্স

বুধবার (৩১ জুলাই) ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে। তাকে হত্যার পর গাজা যুদ্ধ বিস্তৃত পরিসরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়ার কয়েক ঘণ্টা পর হত্যাকাণ্ডের শিকার হন হানিয়া। 

হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায় দেওয়া হলেও দেশটি দায় শিকার করেনি। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে হামাসের সিনিয়র নেতা খলিল আল-হায়া বলেছেন, একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে অবস্থানকালে সরাসরি এক মিসাইলের আঘাতে মারা গেছেন হানিয়া। 

হানিয়া মূলত কাতারেই থাকতেন অধিকাংশ সময়। গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর তিনিই হয়ে উঠেছিলেন হামাসের আন্তর্জাতিক কূটনীতির চেহারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি।

নেতানিয়াহু হানিয়ার হত্যার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে এক বিবৃতিতে বুধবার তিনি বলেছেন, সম্প্রতি হামাস ও হিজবুল্লাহসহ ইরানের প্রক্সিদের ওপর বড় আঘাত হেনেছে ইসরায়েল—এবং যেকোনো আক্রমণের জবাব দেবে তারা।

হানিয়াকে হত্যার এ ঘটনা গাজায় যুদ্ধবিরতির জন্য বড় ধাক্কা হয়েই এসেছে।

হামাসের সশস্ত্র শাখা এক বিবৃতিতে বলেছে, হানিয়ার হত্যাকাণ্ড 'লড়াইকে নতুন মাত্রা দেবে এবং বড় অভিঘাত তৈরি করবে'। এ হত্যাকাণ্ডের বদলা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানও। 

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে হামাস নেতা হানিয়াকে হত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ, ৩১ জুলাই ২০২৪। ছবি: রয়টার্স

হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলে তুরস্কে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী সড়কে নেমে এসেছেন। হানিয়ার ছবিসংবলিত পোস্টার নিয়ে তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তারা স্লোগান দিয়েছেন: 'খুনি ইসরায়েল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও!'

উত্তেজনা বাড়ার সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেছেন, ঝুঁকি 'এখন নিশ্চিতভাবেই বেশি'। 

মার্কিন নাগরিকদের লেবানন ভ্রমণে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। 

ইসরায়েল হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শাকরকে হত্যার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে খুন হলেন হামাস নেতা হানিয়া। 

লেবাননের বৈরুতে হামলায় সাতজন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের একজন সামরিক উপদেষ্টাও রয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়া তেহরানের কর্তব্য। ইরানের বাহিনি ইতিমধ্যে একবার ইরানে সরাসরি আক্রমণ চালিয়েছে।

এদিকে বিশ্লেষক ও হামাস কর্মকর্তারা জানিয়েছেন, হানিয়ার উত্তরসূরি হবেন খুব সম্ভব কাতারে বসবাসরত খালেদ মেশাল।

ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার অবশ্য বলেছেন, ইসরায়েল গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 

গাজায় যুদ্ধ থামানোর জন্য বিভিন্ন আলোচনার মধ্যস্থতা করা কাতার হানিয়েকে হত্যার নিন্দা জানিয়েছে। 

২৪ ঘণ্টারও কম সময়ে হিজবুল্লাহ ও হামাসের অন্যতম গুরুত্বপূর্ণ দুজন নেতাকে হত্যা করার ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধ / হামাস / ইসরায়েল-ফিলিস্তিন / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন, ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে উত্তাল তেহরান
  • আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
  • খামেনিকে আনুষ্ঠানিকভাবে শেষশ্রদ্ধা জানানো শুরু, তেহরানে জনসমুদ্র
  • খামেনির মৃত্যুতে শোক প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের; তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক
  • খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]