Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
রুশ বিমান হামলায় ইউক্রেনের লাখো মানুষ বিদ্যুৎহীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 July, 2024, 11:00 am
Last modified: 07 July, 2024, 11:07 am

Related News

  • রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দুর্ভোগে ৩,০০০ বাসিন্দা
  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো আবারো সচল, মার্কিন বিমান হামলার সীমাবদ্ধতাই তুলে ধরেছে
  • জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে; আজ ঘাটতি ৩,০০০ মেগাওয়াট: বিদ্যুৎ বিভাগ

রুশ বিমান হামলায় ইউক্রেনের লাখো মানুষ বিদ্যুৎহীন

ইউক্রেনারগোর তথ্যমতে, গত তিন মাসে ইউক্রেন ৯ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। রুশ হামলায় সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশিরভাগ জলবিদ্যুৎ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
টিবিএস ডেস্ক
07 July, 2024, 11:00 am
Last modified: 07 July, 2024, 11:07 am
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সুমি অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রায় এক লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর বিবিসি'র। 

ইউক্রেনীয় জাতীয় গ্রিড অপারেটর সংস্থা ইউক্রেনারগো জানিয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরের বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলার পর থেকে ওই অঞ্চলের বাসিন্দারা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চলছে।

রাশিয়া বেশকিছু দিন ধরে ইউক্রেনজুড়ে অন্যান্য স্থাপনায় হামলার পাশাপাশি জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে। এতে প্রায়ই ব্ল্যাকআউটের (বিদ্যুৎবিচ্ছিন্ন) শিকার হচ্ছেন দেশটির বাসিন্দারা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। 

ইউক্রেনারগোর তথ্যমতে, গত তিন মাসে ইউক্রেন ৯ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। রুশ হামলায় সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশিরভাগ জলবিদ্যুৎ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনারগোর মারিয়া সাতুরিয়ান বিবিসিকে বলেন, ঘন ঘন এবং দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক ভোক্তারা বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধ হয়ে আছেন। তবে কোনো উপায় নেই বলেও জানান তিনি। 

তিনি বলেন, 'আমরা যুদ্ধে আছি। জ্বালানি খাতগুলো এখন রুশ সন্ত্রাসীদের টার্গেট। আমরা বিদ্যুতের ওপর নির্ভরশীল হলেও স্বাধীনতার জন্য আমাদের এই মূল্য দিতে হচ্ছে'। 

এদিকে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ৫-৬ জুলাই রাতে রাশিয়ার ছোড়া ২৭টি শাহেদ কামিকাজে ড্রোনের মধ্যে ২৪টি গুলি করে ভূপাতিত করেছে। এয়ার ফোর্স কমান্ড টেলিগ্রামে জানিয়েছে, সুমি অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ইলেকট্রনিক জ্যামিং ও বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ / বিমান হামলা / বিদ্যুত বিভ্রাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দুর্ভোগে ৩,০০০ বাসিন্দা
  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো আবারো সচল, মার্কিন বিমান হামলার সীমাবদ্ধতাই তুলে ধরেছে
  • জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে; আজ ঘাটতি ৩,০০০ মেগাওয়াট: বিদ্যুৎ বিভাগ

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]