Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক

বিবিসি
06 July, 2024, 10:35 am
Last modified: 06 July, 2024, 10:40 am

Related News

  • পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ স্থাপনায় কয়েক হাজার পারমাণবিক সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়েছে ইরান—দাবি ইসরায়েলের
  • ইরানের হামলায় কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়েছেন, তথ্য প্রকাশ করেনি পেন্টাগন
  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত

৬৯ বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান একজন হৃদ্‌রোগবিষয়ক সার্জন। তিনি ২০০৮ সাল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে ইরানের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আসছেন।
বিবিসি
06 July, 2024, 10:35 am
Last modified: 06 July, 2024, 10:40 am
মাসুদ পেজেশকিয়ান ইরানের ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ছবি: রয়টার্স

সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে তিনি ইরানের ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্র এমন তথ্য জানিয়েছে।

প্রথম দফার নির্বাচনে ইরানের ৬ কোটি ১০ লাখ ভোটারের মধ্যে মাত্র ৪০ শতাংশ ভোট দিয়েছিলেন। মাসুদ পেজেশকিয়ান তার মধ্যে ৫৩.৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি ৪৪.৩ শতাংশ ভোট পেয়েছেন।

গত ২৮ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় পরবর্তীতে নিয়ম অনুযায়ী গতকাল (৫ জুলাই) দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে ৪২ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে থাকা মাসুদ পেজেশকিয়ান ও ৩৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকা সাইদ জালিলি এ দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, তিন কোটির বেশি ভোট গণনার পর মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৭০ লাখের বেশি ভোট। আর সাইদ জালিলি পেয়েছেন ১ কোটি ৩০ লাখের বেশি ভোট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় দফার ভোটে ৪৯ দশমিক ৮ শতাংশ ভোটার উপস্থিতি ছিল।

ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হওয়ার পর প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে যায়। সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকায় আগাম নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প ছিল না।

প্রথম দফায় পেজেশকিয়ান ও জালিলি ছাড়া কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কট্টরপন্থী মোস্তফা পুরমোহাম্মদি প্রতিদ্বন্দ্বিতা করেন।

৬৯ বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান একজন হৃদ্‌রোগবিষয়ক সার্জন। তিনি ২০০৮ সাল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে ইরানের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আসছেন। নির্বাচনের আগে ইরানের প্রধান সংস্কারপন্থী জোটের সমর্থন পাওয়ার পাশাপাশি সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছিলেন তিনি।

Related Topics

টপ নিউজ

ইরান / প্রেসিডেন্ট / নির্বাচন / মাসুদ পেজেশকিয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ স্থাপনায় কয়েক হাজার পারমাণবিক সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়েছে ইরান—দাবি ইসরায়েলের
  • ইরানের হামলায় কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়েছেন, তথ্য প্রকাশ করেনি পেন্টাগন
  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]