Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
চীনের প্রায় অর্ধেক বড় শহরই দেবে যাচ্ছে: গবেষণা

আন্তর্জাতিক

রয়টার্স
19 April, 2024, 10:55 pm
Last modified: 25 April, 2024, 08:32 pm

Related News

  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

চীনের প্রায় অর্ধেক বড় শহরই দেবে যাচ্ছে: গবেষণা

সায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রের লেখকরা দেখেছেন, চীনের ৪৫ শতাংশ শহুরে জমি প্রতি বছর ৩ মিলিমিটারের বেশি হারে ডেবে যাচ্ছে এবং ১৬ শতাংশ প্রতি বছর ১০ মিলিমিটারের বেশি হারে দেবে যাচ্ছে।
রয়টার্স
19 April, 2024, 10:55 pm
Last modified: 25 April, 2024, 08:32 pm
২০২৩ সালের ৭ আগস্ট চীনের হেবেই প্রদেশের ঝুওঝোউতে টাইফুন ডকসুরির ফলে সৃষ্ট বৃষ্টি ও বন্যার পরে একটি শিশুকে কোলে নিয়ে একজন ব্যক্তি একটি ক্ষতিগ্রস্ত সেতুর উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। ফাইল ছবি: তিংশু ওয়াং/রয়টার্স

চীনের প্রায় অর্ধেক প্রধান শহরের মাটি 'মাঝারি থেকে গুরুতর' মাত্রায় দেবে যাচ্ছে। একদিকে মাটি দেবে যাচ্ছে, আরেকদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রায় লাখ লাখ মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে। 

শুক্রবার প্রকাশিত চীনে দেশব্যাপী স্যাটেলাইট ডেটার সমীক্ষা অনুসারে এসব তথ্য দিয়েছেন গবেষকেরা।

সায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রের লেখকরা দেখেছেন, চীনের ৪৫ শতাংশ শহুরে জমি প্রতি বছর ৩ মিলিমিটারের বেশি হারে দেবে যাচ্ছে এবং ১৬ শতাংশ প্রতি বছর ১০ মিলিমিটারের বেশি হারে দেবে যাচ্ছে। শুধু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়াতেই না, মাটির ওপর নির্মিত বিভিন্ন স্থাপনার ভারেও ভূমি দেবে যাচ্ছে।

গবেষক দলের প্রধান সাউথ চায়না নরমাল ইউনিভার্সিটির আও জুরুই বলেছেন, চীনের শহুরে জনসংখ্যা ইতোমধ্যেই ৯০ কোটির বেশি। তাই শহরের ছোট একটি অংশের ভূমিও দেবে গেলে তা নগরজীবনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।

শহরগুলোর ভূমির উচ্চতা কমে যাওয়ার কারণে চীনের বার্ষিক ৭.৫ বিলিয়ন ইউয়ান (১.০৪ বিলিয়ন ডলার) এরও বেশি ক্ষতি হচ্ছে। আগামী শতাব্দীর মধ্যে দেশটির উপকূলীয় ভূমির প্রায় এক-চতুর্থাংশের উচ্চতা সমুদ্রপৃষ্ঠের চেয়ে কম হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে এই গবেষণায়। এই আশঙ্কা সত্যি হলে বন্যাকবলিত হওয়ার মারাত্মক ঝুঁকিতে পড়বে চীনের লাখ লাখ মানুষ।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার টিনডাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ রিসার্চের রবার্ট নিকোলস বলেন, 'এটি সত্যিই চীনের একটি জাতীয় সমস্যা। কারণ শুধু একটি বা দুটি জায়গায় এই সমস্যা রয়েছে এমনটি নয়।'

তিনি আরও বলেন, 'বিশ্বের বাকি অংশে যা ঘটছে এটি তার একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র।'

দেড় কোটিরও বেশি মানুষের আবাসস্থল উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গত বছর, 'আকস্মিক ভূতাত্ত্বিক বিপর্যয়ের' পরে এই এলাকার তিন হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। সেই ভূতাত্ত্বিক বিপর্যয়ের কারণ হিসেবে তদন্তকারীরা ভূগর্ভস্থ পানির স্তর হ্রাসের পাশাপাশি ভূ-তাপীয় কূপ নির্মাণকে দায়ী করেছেন।

চীনে যেসব অঞ্চল থেকে কয়লা উত্তোলন করা হয়, সেসবও অতিরিক্ত খননের কারণে ঝুঁকিতে রয়েছে বলে জানান গবেষকেরা। তাঁরা বলেন, কর্তৃপক্ষ প্রায়ই জমিকে শক্তিশালী করার জন্য মাটিতে সৃষ্ট ফাটলে কংক্রিট ব্যবহার করে। এতে মাটি আরও ভঙ্গুর হয়।

সমস্যাটি শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ নয়। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত পৃথক এক গবেষণায় বলা হয়, বিশ্বের প্রায় ৬৩ লাখ বর্গকিলোমিটার (২৪ লাখ বর্গমাইল) ভূমি ঝুঁকির মধ্যে রয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া। দেশটির রাজধানী জাকার্তার বড় অংশ এখন সমুদ্রপৃষ্ঠের নিচে রয়েছে।

নিকোলস বলেন, ক্ষতিগ্রস্ত শহরগুলো টোকিও থেকে শিক্ষা নিতে পারে। ১৯৭০-এর দশকে ভূগর্ভস্থ পানি উত্তোলন নিষিদ্ধ করার আগ পর্যন্ত শহরটির প্রায় ৫ মিটার (১৬ ফুট) ডেবে গিয়েছিল।

২০২২ সালের সিঙ্গাপুরের এক গবেষণায় দেখা গেছে, ৪৪টি প্রধান উপকূলীয় শহর এই সমস্যায় ভুগছে, যার মধ্যে ৩০টিই এশিয়ার।

রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা বিশেষজ্ঞ ম্যাট ওয়েই বলেন, 'এটি নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম সমস্যা। জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় বেশি পানি উত্তোলন করা হয় এবং ভূমির আরও দেবে যায়।


 

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

চীন / গবেষণা / সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি / শহর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]