Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
দক্ষিণপূর্ব এশীয়দের কাছে এখন যুক্তরাষ্ট্র নয়, সেরা মিত্র হচ্ছে চীন: জরিপ

আন্তর্জাতিক

সিএনবিসি
03 April, 2024, 10:30 pm
Last modified: 05 April, 2024, 01:29 pm

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

দক্ষিণপূর্ব এশীয়দের কাছে এখন যুক্তরাষ্ট্র নয়, সেরা মিত্র হচ্ছে চীন: জরিপ

২০২০ সাল থেকে প্রতিবছর এই জরিপ করা হচ্ছে। সেখানে এবছর প্রথমবারের মতো সেরা মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করেছে চীন। আগে দক্ষিণপূর্ব এশীয়দের ৬১ দশমিক ১০ শতাংশ যুক্তরাষ্ট্রকে পছন্দের মিত্র হিসেবে দেখতেন, যা এবার নেমে এসেছে ৪৯ দশমিক ৫০ শতাংশে। 
সিএনবিসি
03 April, 2024, 10:30 pm
Last modified: 05 April, 2024, 01:29 pm

প্রতীকী ছবি: সংগৃহীত

মিত্র হিসেবে কোনো একটি পক্ষকেই বেঁছে নিতে হলে– দক্ষিণপূর্ব এশিয়ার অধিকাংশ মানুষ চীনের মিত্রতাই চাইবেন। তবে এই অঞ্চলের কিছু দেশ, যাদের সাথে বেইজিংয়ের দক্ষিণ চীন সাগরের সীমা নিয়ে বিরোধ উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে– তাঁরা এখনও ওয়াশিংটনের মিত্রতাই চান। আঞ্চলিক এক জনমত জরিপে এমন চিত্রই উঠে এসেছে। 

জরিপটি করেছে সিঙ্গাপুরের চিন্তক সংস্থা– আইএসইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউটের আসিয়ান স্টাডিজ সেন্টার। চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত যা দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশের একাডেমিশিয়ান, ব্যবসায়ী, সরকারি কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বের মধ্যে পরিচালিত হয়। 

জরিপে অংশগ্রহণ করেন মোট এক হাজার ৯৯৪ জন। দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট- আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী ছিলেন সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার নাগরিক। 

২০২০ সাল থেকে প্রতিবছর এই জরিপ করা হচ্ছে। সেখানে এবছর প্রথমবারের মতো সেরা মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করেছে চীন। আগে দক্ষিণপূর্ব এশীয়দের ৬১ দশমিক ১০ শতাংশ যুক্তরাষ্ট্রকে পছন্দের মিত্র হিসেবে দেখতেন, যা এবার নেমে এসেছে ৪৯ দশমিক ৫০ শতাংশে। 

অন্যদিকে, আসিয়ান দেশগুলোর জন্য কৌশলগত প্রাসঙ্গিকতার দিক থেকে শীর্ষে উঠে এসেছে চীন; জরিপে অংশ নেওয়াদের ৫০ শতাংশ এই মত দেন। আর এই অঞ্চলের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার মনে করা হচ্ছে জাপানকে। 

টানা চতুর্থ বছরের মতো আসিয়ান ও চীন পরস্পরের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারের স্থান ধরে রেখেছে। ২০২৩ সালে এই বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৯১ হাজার কোটি ডলার। 

তবে বেশিরভাগ উত্তরদাতা এটাও জানান যে, চীনের ওপর তাঁদের আস্থা কম। ৪৫ দশমিক ৫০ শতাংশ অংশগ্রহণকারী আশঙ্কা প্রকাশ করেন যে, চীন তাঁর অর্থনৈতিক প্রভাব খাঁটিয়ে বা সামরিক শক্তির জোরে তাঁদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে পারে। 

এই মতবাদ বেশি জোরালো ফিলিপাইন ও ভিয়েতনামে। যাদের সাথে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে বেইজিংয়ের বিরোধ রয়েছে। প্রায় ৯০ দশমিক ২০ শতাংশ ফিলিপিনো এবং ৭২ দশমিক ৫০ শতাংশ ভিয়েতনামের অংশগ্রহণকারী তাই চীনকে হুমকি হিসেবে দেখেই বলেই জানান।

উভয় দেশে যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনও বেশি। জরিপে ফিলিপাইন থেকে অংশগ্রহণকারীদের ৮৩ দশমিক ৩০ শতাংশ এবং ভিয়েতনামের অংশগ্রহণকারীদের ৭৯ শতাংশ চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা বজায় রাখার পক্ষে।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের পররাষ্ট্রনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক এলএসই আইডিয়াস এর বিশেষজ্ঞ কেনড্রিক চ্যান বলেন, "জনগণের ইতিবাচক ধ্যানধারণার ভিত্তিতে চীন দক্ষিণপূর্ব এশিয়ায় কিছুটা এগিয়েছে ঠিকই– কিন্তু এটাও মনে রাখতে হবে, বেইজিংয়ের বেশিরভাগ সমুদ্রসীমা বিরোধই এই অঞ্চলের দেশগুলোর সাথে।" 

এই বাস্তবতায়, জরিপের প্রায় অর্ধেক উত্তরদাতাই মনে করছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মতো বাহ্যিক শক্তির চাপ ঠেকানোর জন্য আসিয়ান দেশগুলোকে যথেষ্ট ঐক্য ও অদম্যতা গড়ে তুলতে হবে।   

অনুবাদ: নূর মাজিদ

Related Topics

টপ নিউজ

চীন / যুক্তরাষ্ট্র / দক্ষিণপূর্ব এশিয়া / আসিয়ান / মিত্রতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]