Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
২০২৬ সালে চাঁদে গাছ নিয়ে যাবেন আর্টেমিসের নভোচারীরা

আন্তর্জাতিক

স্পেস.কম
28 March, 2024, 12:25 pm
Last modified: 28 March, 2024, 12:38 pm

Related News

  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

২০২৬ সালে চাঁদে গাছ নিয়ে যাবেন আর্টেমিসের নভোচারীরা

নাসা ২০২৬ সালে আর্টেমিস ৩ মিশনে চাঁদের পৃষ্ঠে নভোচারীদের সহায়তায় তিনটি বৈজ্ঞানিক গবেষণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে এলইএএফ বা লিফ। এর মাধ্যমে প্রথমবারের মতো নভোচারীরা চাঁদে একটি ক্ষুদ্র গ্রিনহাউজ স্থাপন করবেন।
স্পেস.কম
28 March, 2024, 12:25 pm
Last modified: 28 March, 2024, 12:38 pm
শিল্পীর চোখে আর্টেমিস মিশনের একজন নভোচারী চন্দ্রপৃষ্ঠে একটি যন্ত্র মোতায়েন করছেন। ছবি: নাসা

চাঁদে মানুষের পা ফেলবার প্রায় অর্ধ শতাব্দী পরে প্রথমবারের মতো নভোচারীরা সেখানে একটি ক্ষুদ্র গ্রিনহাউজ স্থাপন করবেন। সব পরিকল্পনা ঠিক থাকলে ২০২৬ সালেই চাঁদে গ্রিনহাউজটি স্থাপন করা হবে।

নাসা ২০২৬ সালে আর্টেমিস ৩ মিশনে চাঁদের পৃষ্ঠে নভোচারীদের সহায়তায় তিনটি বৈজ্ঞানিক গবেষণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে এলইএএফ বা লিফ (লুনার ইফেক্টস অন অ্যাগ্রিকালচার ফ্লোরা)। এ গবেষণার মাধ্যমে চাঁদের মতো স্থানে (মহাকাশে) ফসলের অবস্থা কেমন হতে পারে তা পরীক্ষা করা হবে।

মঙ্গলবার (২৬ মার্চ) তিনটি পরীক্ষা নির্ধারণ করার পর সেগুলোর ঘোষণা দিয়ে এক বিবৃতিতে নাসা কর্মকর্তারা লিখেছেন, "মহাকাশ-বিকিরণ এবং আংশিক মাধ্যাকর্ষণে উদ্ভিদের সালোকসংশ্লেষণ, উদ্ভিদের বৃদ্ধি এবং পদ্ধতিগত 'স্ট্রেস' প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা প্রথম পরীক্ষা হবে লিফ।"

তারা আরো জানিয়েছেন, "উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের তথ্যসহ লিফের পরিমাপ করা পরিবেশগত প্যারামিটার থেকে বিজ্ঞানীরা চাঁদে এবং তার বাইরে মানুষের পুষ্টি ও জীবন ধারণের জন্য চাঁদে জন্মানো উদ্ভিদের ব্যবহার বুঝতে সক্ষম হবে।"

এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে রোবোটিক চ্যাং ই ৪ মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার অংশে তুলা গাছ পাঠিয়েছিল।

লিফের বাইরে অন্য দুটো নতুন বৈজ্ঞানিক গবেষণার বিষয়বস্তু হলো: লুনার এনভায়রনমেন্ট মনিটরিং স্টেশন (এলইএমএস) এবং লুনার ডিইলেকট্রিক অ্যানালাইজার (এলডিএ)।

এলইএমএস হলো একটি স্বাধীন সিসমোমিটারের স্যুট যা স্থাপনের পর দুই বছর পর্যন্ত চাঁদের কম্পন অনুসন্ধান করবে। এলডিএ চাঁদের রেগোলিথ (পুরু স্তরের খণ্ডিত এবং বিক্ষিপ্ত শিলা উপাদান যা চাঁদের সম্পূর্ণ পৃষ্ঠকে ঢেকে রেখেছে) পরিমাপ করবে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করার উদ্দেশ্যে। এটি চাঁদের পৃষ্ঠতলের গঠন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।

আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে চাঁদে লিফ, এলইএমএস এবং এলডিএ গবেষণা চালানোর জন্য প্রয়োজনীয় যন্ত্র পাঠানোর পরিকল্পনা থাকলেও নাসা এটি এখনো নিশ্চিত করেনি। 

আর্টেমিস ৩ এর ক্রু কারা হবেন সেটির ঘোষণাও এখনো দেওয়া হয়নি। কিন্তু নাসা প্রথমবারের মতো চাঁদে একজন মহিলা এবং একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পাঠানোর পরিকল্পনা করেছে।

আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো মানুষ চাঁদে অবতরণ করবে। আর্টেমিস ২ মিশনের মাধ্যমে ২০২৫ সালে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করার জন্য নভোচারী পাঠানো হবে। এদিকে আর্টেমিস ১ এর মাধ্যমে ২০২২ সালে নভোচারী ছাড়াই একটি সফল মিশন সম্পন্ন করা হয়েছিল।
 

Related Topics

টপ নিউজ

নাসা / চন্দ্রপৃষ্ঠ / নভোচারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]