Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ফের ধনঞ্জয়া-কামিন্দু জুটি, লক্ষ্য বেড়েই চলেছে বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
24 March, 2024, 12:25 pm
Last modified: 24 March, 2024, 12:30 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ভাঙা মনে ঘরের মাঠের পর্ব শেষ সিলেট স্ট্রাইকার্সের
  • হেলস ঝড়ে সিলেটের রান পাহাড় টপকে রংপুরের রেকর্ড গড়া জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • মান্ধানা-শেফালির দাপটে দুই ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের

ফের ধনঞ্জয়া-কামিন্দু জুটি, লক্ষ্য বেড়েই চলেছে বাংলাদেশের

প্রথম ইনিংসে খাদের কিনারে চলে যাওয়া দলকে ঠিক পথে ফেরান দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস, গড়েন ২০২ রানের জুটি। দ্বিতীয় ইনিংসেও একই গল্প লেখার পথে তারা, ইতোমধ্যে ১০০ ছাড়ানো জুটি গড়ে ফেলেছেন তারা। 
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
24 March, 2024, 12:25 pm
Last modified: 24 March, 2024, 12:30 pm

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে বিপাকে পড়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের পেস আক্রমণে ৫৭ রানেই ৫ উইকেট হারাতে হয় তাদের। খাদের কিনারে চলে যাওয়া দলকে ঠিক পথে ফেরান দুই সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস, গড়েন ২০২ রানের জুটি। দ্বিতীয় ইনিংসেও একই গল্প লেখার পথে তারা, ইতোমধ্যে ১০০ ছাড়ানো জুটি গড়ে ফেলেছেন তারা। 

৯২ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা তৃতীয় দিনের প্রথম সেশন শেষে অনেক এগিয়ে আছে, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের দখলে। ৬ উইকেটে ২৩৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা, ইতোমধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ৩২৫ রান। ধনঞ্জয়া ৮৫ ও কামিন্দু ৫০ রানে অপরাজিত আছেন। 

অথচ দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কাকে চাপে ফেলে বাংলাদেশ। নাহিদ রানার শুরুতে তাল মিলিয়ে উইকেট তুলে নেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামও। ৬৪ রানেই ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দিমুথ করুনারত্নে ও ধনঞ্জয়ার ৪৯ রানের জুটিতে শেষ পর্যন্ত ৫ উইকেটে ১১৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। 

নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্দোর সঙ্গে আগের দিনের শেষ টানেন ধনঞ্জয়া। আজ বেশি সময় টেকেনি এই জুটি। ২৪ বলে ৪ রান করা ফার্নান্দোকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন খালেদ আহমেদ। তার লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ফার্নান্দো। এরপর ধনঞ্জয়ার সঙ্গে যোগ দেন কামিন্দু, কয়েক মুহূর্তেই উইকেটে মানিয়ে নিয়ে দারুণ ব্যাটিং করে যান তিনি। 

১২৬ রান থেকে শুরু করা এই জুটি দলকে নিয়ে গেছে ২৩৩ রানে, এখনও হার না মানা তারা। তাদের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১০৭ রান। ধনঞ্জয়া ৮২ বলে হাফ সেঞ্চুরি করেন। আগের ইনিংসে ১০২ রান করা ডানহাতি এই ব্যাটসম্যানের এটা ১৪তম টেস্ট হাফ সেঞ্চুরি। অধিনায়কের সঙ্গে আবারও জুটি গড়ে তোলা কামিন্দু ৬৯ বলে পঞ্চাশে পৌঁছান, এটা তার দ্বিতীয় টেস্ট হাফ সেঞ্চুরি।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ / টেস্ট সিরিজ / সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ভাঙা মনে ঘরের মাঠের পর্ব শেষ সিলেট স্ট্রাইকার্সের
  • হেলস ঝড়ে সিলেটের রান পাহাড় টপকে রংপুরের রেকর্ড গড়া জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • মান্ধানা-শেফালির দাপটে দুই ম্যাচ আগেই সিরিজ হার বাংলাদেশের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]