Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
৩৩ বছর পর জাপানে সর্ববৃহৎ মজুরি বৃদ্ধির ঘোষণা, কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে আসতে পারে পরিবর্তন

আন্তর্জাতিক

রয়টার্স
15 March, 2024, 09:05 pm
Last modified: 15 March, 2024, 10:28 pm

Related News

  • ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • মোদি আমার ‘বড় ভাইয়ের’ মতো: ভারতের সঙ্গে ১০০ চুক্তি সইয়ের পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি
  • ৫ দিনের সফরে ঢাকায় জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো
  • জাপানের বিপক্ষে ব্রাজিলের দ্রুততম খেলোয়াড় মার্কিনহোস, এরপরে আছেন যারা 
  • যে কারণে বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান

৩৩ বছর পর জাপানে সর্ববৃহৎ মজুরি বৃদ্ধির ঘোষণা, কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে আসতে পারে পরিবর্তন

ইউনিয়ন ও কোম্পানিগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর গত বুধবার (১৩ মার্চ) বিশ্বের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর এর কারখানার কর্মীদের বিগত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ মজুরি বাড়াতে রাজি হয়। এছাড়া প্যানাসনিক, নিপ্পন স্টিল, নিসান-এর মতো বৃহৎ জাপানি কোম্পানিগুলোও ইউনিয়নগুলোর মজুরি বৃদ্ধির দাবি মেনে নিতে রাজি হয়েছে।
রয়টার্স
15 March, 2024, 09:05 pm
Last modified: 15 March, 2024, 10:28 pm
জাপানের একটি কারখানার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন একজন কর্মী। ১৭ ফেব্রুয়ারি, ২০১৬। প্রতীকী ছবি: রয়টার্স/তোরু হানাই/ফাইল ছবি

জাপানের সর্ববৃহৎ ইউনিয়ন গ্রুপ শুক্রবার (১৫ মার্চ) জানিয়েছে, দেশটির বড় কোম্পানিগুলো এ বছর তাদের কর্মীদের জন্য গত ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ২৮ শতাংশ মজুরি বাড়াতে রাজি হয়েছে।

বড় কোম্পানিগুলোর এমন সিদ্ধান্তের ফলে জাপানের কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ এক দশক ধরে দেওয়া প্রণোদনা প্যাকেজ থেকে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে এটি।

এ মজুরি বৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি বলে বিবেচিত হচ্ছে। ব্যাংক অব জাপান বর্তমানে এর আট বছর ধরে চলা নেতিবাচক নীতি সুদহার বন্ধ করবে বলেও ধারণা করা হচ্ছে। আগামী ১৮–১৯ মার্চ এটির নীতিনির্ধারণী বৈঠক হবে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও চাচ্ছেন, দীর্ঘ কয়েক বছরের মুদ্রা সংকোচন ঝেড়ে ফেলতে এবং যৎসামান্য মজুরি বাড়ানোর প্রবণতায় ইতি টানতে জাপানের কোম্পানিগুলো তাদের কর্মীদের মজুরি বাড়াক।

ইউনিয়ন ও কোম্পানিগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর গত বুধবার (১৩ মার্চ) বিশ্বের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর এর কারখানার কর্মীদের বিগত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ মজুরি বাড়াতে রাজি হয়। এছাড়া প্যানাসনিক, নিপ্পন স্টিল, নিসান-এর মতো বৃহৎ জাপানি কোম্পানিগুলোও ইউনিয়নগুলোর মজুরি বৃদ্ধির দাবি মেনে নিতে রাজি হয়েছে।

নীতিনির্ধারকেরা আশা করছেন, এ মজুরি বৃদ্ধির ফলে জাপানে পারিবারিক পর্যায়ে ব্যয়ের হার বাড়বে এবং ফলে সামষ্টিক অর্থনীতিতেও প্রবৃদ্ধি দেখা যাবে। গত বছর দেশটির অর্থনীতি প্রায় মন্দার মুখে পড়েছিল।

ইটোচু ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট-এর অর্থনীতিবিদ মো নাকাহামা বলেন, 'আমার ধারণা করছি, এ বছর মজুরিবৃদ্ধির হার ৫ দশমিক ৩ শতাংশে পৌঁছাবে। এ হার বাস্তবায়িত হলে প্রকৃত মজুরি এ বছরের এপ্রিল–জুনে ইতিবাচক ধারায় ফিরবে।'

দ্য জাপানিজ ট্রেড ইউনিয়ন কনফেডারেশন ওরফে রেংগো'র প্রধান তোমোকো ইওশিনো এক সংবাদ সম্মেলনে বলেন, মজুরির এ বড় বৃদ্ধির পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে দেশটির অব্যাহত আয় বৈষম্য, মূল্যস্ফীতি ও শ্রমশক্তির ঘাটতি ইত্যাদি।

চলমান অর্থবছরে জাপানের খণ্ডকালীন কর্মীদের মজুরি ৬ শতাংশ বাড়বে বলেও জানান ইওশিনো। তিনি বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে জাপান।

বড় কোম্পানিগুলোর এ মজুরিবৃদ্ধির সিদ্ধান্তের প্রভাব জাপানের ছোট ও মাঝারি আকৃতির প্রতিষ্ঠানগুলোতেও পড়বে বলে আশা করছে সরকার।

তবে বেশিরভাগ ছোট কোম্পানি তাদের কর্মীদের মজুরি কত বাড়াবে তা নিয়ে এখনো আলোচনা চলছে। এর সিদ্ধান্ত মার্চের শেষ নাগাদ জানা যেতে পারে। ছোট কোম্পানিগুলো মজুরি বৃদ্ধি করলেও তা বড় কোম্পানিগুলোর প্রতিশ্রুত বৃদ্ধির চেয়ে কমই হবে বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য জাপানি কোম্পানিগুলো নিয়মিত তাদের কর্মীদের মজুরি বৃদ্ধি করলেও তা দেশটির চলমান মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। ফলে গত ২২ মাস ধরে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়ের পর দেশটির মানুষের প্রকৃত আয় পতনমুখী রয়েছে।

Related Topics

টপ নিউজ

জাপান / জাপানের অর্থনীতি / মজুরি বৃদ্ধি / জাপানি কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • মোদি আমার ‘বড় ভাইয়ের’ মতো: ভারতের সঙ্গে ১০০ চুক্তি সইয়ের পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি
  • ৫ দিনের সফরে ঢাকায় জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো
  • জাপানের বিপক্ষে ব্রাজিলের দ্রুততম খেলোয়াড় মার্কিনহোস, এরপরে আছেন যারা 
  • যে কারণে বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]