Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
যুক্তরাষ্ট্র-ইউরোপের সঙ্গে ফের ‘পান্ডা কূটনীতি’ চালু করছে চীন

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
22 February, 2024, 10:15 pm
Last modified: 22 February, 2024, 10:16 pm

Related News

  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • যুক্তরাষ্ট্রের চেয়ে আলাদা প্রমাণের মাধ্যমে ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হচ্ছে চীন
  • চীনের সতর্ক কূটনীতি: ইরান যুদ্ধ ঘিরে নেপথ্যে যে ভূমিকা রাখছে বেইজিং

যুক্তরাষ্ট্র-ইউরোপের সঙ্গে ফের ‘পান্ডা কূটনীতি’ চালু করছে চীন

চুক্তিটিকে ‘পান্ডা সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন দিগন্ত’ বলে উল্লেখ করেছে চীন। যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের উইচ্যাট অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 
ব্লুমবার্গ
22 February, 2024, 10:15 pm
Last modified: 22 February, 2024, 10:16 pm
ছবি: এপি

যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে ফের 'পান্ডা কূটনীতি' চালু করতে যাচ্ছে চীন। তারই অংশ হিসেবে দেশগুলোর চিড়িয়াখানায় পান্ডা পাঠাবে বেইজিং।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি চিড়িয়াখানায় ঋণে দেওয়া ভাল্লুক দেশে ফিরিয়ে এনেছিল চীন। তবে এবার পান্ডা ইস্যুতে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানা এবং স্পেনের মাদ্রিদ চিড়িয়াখানার সাথে চুক্তি করেছে দেশটি।

চুক্তিটিকে 'পান্ডা সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন দিগন্ত' বলে উল্লেখ করেছে চীন। যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের উইচ্যাট অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

দূতাবাসের তথ্যমতে, প্রথম জোড়া পান্ডা (একটি পুরুষ ও একটি স্ত্রী) গ্রীষ্মের শেষের দিকে সান দিয়েগোতে পাঠানো হতে পারে। একইসাথে চীন ওয়াশিংটন ডিসির ন্যাশনাল চিড়িয়াখানা ও অস্ট্রিয়ার শোনব্রুন চিড়িয়াখানার সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়েও আলোচনা করেছে।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চীন এমন পদক্ষেপের মাধ্যমে কয়েক দশকের পুরোনো 'পান্ডা কূটনীতি' ফিরিয়ে আনতে যাচ্ছে। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেছিলেন। সেখানে যে-সব প্রাণী কেবল চীনের বন্য অঞ্চলে বাস করে সেগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

প্রেসিডেন্ট শি সেই সময়ে বলেছিলেন, "চীন পান্ডা সংরক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত'। একইসাথে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য করার জন্য বেইজিং যথাসাধ্য চেষ্টা করবে।" 

এদিকে ওয়াশিংটনের ন্যাশনাল চিড়িয়াখানার কর্মকর্তারা গত বছর চীন থেকে আনা তিনটি দৈত্যাকার পান্ডা ফেরত দিয়েছিলেন। কেননা তখন চীনের সাথে প্রাণীগুলোকে নিয়ে ঋণ চুক্তি নবায়ন করা হয়নি। 

ওয়াশিংটন চিড়িয়াখানা মূলত প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ১৯৭২ সালের চীন সফরের পর বেইজিংয়ের কাছ থেকে উপহার হিসেবে একজোড়া পান্ডা পেয়েছিল। যা দেশ দুইটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি যুগান্তকারী ঘটনা।

Related Topics

টপ নিউজ

পান্ডা / চীন বনাম যুক্তরাষ্ট্র / কূটনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • যুক্তরাষ্ট্রের চেয়ে আলাদা প্রমাণের মাধ্যমে ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হচ্ছে চীন
  • চীনের সতর্ক কূটনীতি: ইরান যুদ্ধ ঘিরে নেপথ্যে যে ভূমিকা রাখছে বেইজিং

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]