Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নিয়মিত গোসল না করায় বিবাহবিচ্ছেদ চেয়ে স্ত্রীর মামলা!

অফবিট

অডিটিসেন্ট্রাল
02 February, 2024, 09:20 pm
Last modified: 25 April, 2024, 08:26 pm

Related News

  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

নিয়মিত গোসল না করায় বিবাহবিচ্ছেদ চেয়ে স্ত্রীর মামলা!

আদালত ওই নারীর বিবাহবিচ্ছেদের অনুরোধ মঞ্জুর করেছেন এবং স্বামীকে তার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীনতা সহ্য করার জন্য তার সাবেক স্ত্রীকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ তুর্কি লিরা (১৬,৫০০ ডলার) দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অডিটিসেন্ট্রাল
02 February, 2024, 09:20 pm
Last modified: 25 April, 2024, 08:26 pm
ছবি: সংগৃহীত

তুরস্কের এক নারী সম্প্রতি তার স্বামীর বিরুদ্ধে নিয়মিত গোসল না করার অভিযোগে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।

ওই নারীর দাবি, তার স্বামী খুব কম গোসল করেন, তাই স্বামীর ঘামের দুর্গন্ধে তিনি অসহ্য হয়ে গেছেন।

এছাড়াও তার স্বামী সপ্তাহে মাত্র এক বা দু'বার দাঁত ব্রাশ করেন বলেও অভিযোগ করেন তিনি।

তুর্কি সংবাদমাধ্যমে ওই নারীকে এওয়াই এবং তার স্বামী সিওয়াই বলে সম্বোধন করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এওয়াই তার স্বামী সিওয়াইয়ের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

বাদীপক্ষের আইনজীবী আঙ্কারার ১৯তম পারিবারিক আদালতকে বলেন, আসামি একটানা কমপক্ষে পাঁচ দিন একই পোশাক পরে থাকতেন এবং খুব কমই গোসল করতেন; তাই সবসময় তার গায়ে ঘামের দুর্গন্ধ থাকত।

পারিবারিক আত্মীয় এবং এমনকি স্বামীর কিছু সহকর্মীকে অভিযোগের সত্যতা প্রমাণে সাক্ষ্য দিতে আদালতে হাজির করা হয়েছিল। 

তারা সবাই আসামির ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীনতার তথ্য নিশ্চিত করেছে।

আদালত ওই নারীর বিবাহবিচ্ছেদের অনুরোধ মঞ্জুর করেছেন এবং স্বামীকে তার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীনতা সহ্য করার জন্য তার সাবেক স্ত্রীকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ তুর্কি লিরা (১৬ হাজার ৫০০ ডলার) দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এওয়াইয়ের আইনজীবী সেনেম ইলমাজেল তুরস্কের সংবাদপত্র সাবাহকে বলেন, 'স্বামী-স্ত্রীকে অবশ্যই যৌথ জীবনের দায়িত্ব পালন করতে হবে। যদি আচরণের কারণে যৌথ জীবন অসহনীয় হয়ে ওঠে, তাহলে অন্য পক্ষের বিবাহবিচ্ছেদ চাওয়ার অধিকার রয়েছে।'

তিনি বলেন, 'মানবিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য আমাদের আচরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দুটোর দিকেই নজর দিতে হবে।'

তুর্কি নাগরিক আইনে বিবাহ বিচ্ছেদের আইনগত কারণগুলোকে দুটি বিভাগে ভাগ করা হয়, বিশেষ কারণ ও সাধারণ কারণ।

সাধারণ কারণ বলতে এমন সমস্যাকে বোঝায়, যা এক বা উভয় পক্ষের জীবনকে অসহনীয় করে তোলে। 

রিজিয়নাল কোর্ট অব জাস্টিস এবং সুপ্রিম কোর্ট অব আপিল উভয়ই এই ঘটনায় স্বামীর ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীনতাকে বিবাহবিচ্ছেদের বৈধ কারণ হিসেবে রায় দিয়েছেন।

আদালতের নথিতে দেখা গেছে, সাক্ষীদের সাক্ষ্য অনুসারে, সিওয়াই প্রতি ৭-১০ দিনে সাধারণত একবার গোসল করতেন এবং সপ্তাহে কেবল একবার বা দু'বার দাঁত ব্রাশ করতেন, যার কারণে তার নিঃশ্বাসে 'অসহনীয় দুর্গন্ধ' ছিল।

মজার ব্যাপার হলো, ওই ব্যক্তির কয়েকজন সহকর্মীও এই মামলায় সাক্ষী হিসেবে হাজির হন এবং বলেন, সিওয়াই শরীরের দুর্গন্ধের কারণে তার সঙ্গে কাজ করাটা রীতিমতো নির্যাতনের মতো।

ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতার জন্য এর আগেও বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে।

২০১৮ সালে তাইওয়ানের এক ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স দেন।

কারণ হিসেবে ওই ব্যক্তি জানান, তার স্ত্রী বছরে একবার গোসল করেন।

এর তিন বছর পরে ভারতে এরকম একটি ঘটনা সামনে আসে।

সেসময় ওই ব্যক্তি প্রতিদিন গোসল না করার অভিযোগে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চান।


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি
 

Related Topics

টপ নিউজ

গোসল / তুরস্ক / বিবাহ বিচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]