Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
প্রথম মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব, বিক্রি করা হবে কূটনৈতিকদের কাছে

আন্তর্জাতিক

রয়টার্স
24 January, 2024, 11:05 pm
Last modified: 24 January, 2024, 11:11 pm

Related News

  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সৌদি আরবে বাদশাহ আবদুল আজিজ উট উৎসবে ৩ হাজার বিদেশি পর্যটকের ভিড়
  • নীরবে ‘অমুসলিম বিদেশিদের’ জন্য মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করল সৌদি আরব
  • দুই রাজধানীকে যুক্ত করতে উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের
  • সৌদি আরবে এখন মদ কিনতে পারবেন, যদি আপনি যথেষ্ট ধনী হন

প্রথম মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব, বিক্রি করা হবে কূটনৈতিকদের কাছে

দেশটিতে এতদিন মদ কেবল ডিপ্লোম্যাটিক মেইল অথবা কালোবাজারের মাধ্যমে সংগ্রহ করা যেত।
রয়টার্স
24 January, 2024, 11:05 pm
Last modified: 24 January, 2024, 11:11 pm
সৌদি আরবের রিয়াদের একটি রাস্তা। ১৬ ফেব্রুয়ারি, ২০২১। ছবি: রয়টার্স/আহমেদ ইয়োসরি/ফাইল ছবি

কূটনীতিবিদদের জন্য রাজধানী রিয়াদে নিজেদের প্রথম মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এ দোকানে কেবল অ-মুসলিম কূটনৈতিকদের কাছে মদ বিক্রি করা হবে বলে সূত্র ও একটি নথির বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দোকানটি থেকে মদ কিনতে চাইলে গ্রাহকদেরকে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজিস্টার করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স কোড নিতে হবে এবং মাসিক কোটা মেনে চলেই মদ কিনতে হবে বলে রয়টার্স-এর দেখা ওই নথিতে বলা হয়েছে।

ইসলাম ধর্মে মদপান হারাম। আর সৌদি আরবও বেশ রক্ষণশীল দেশ। তবে পর্যটন ও ব্যবসার জন্য দেশকে আরও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। তারই অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের জন্য এমন সিদ্ধান্ত বেশ বড়ই বলা চলে।

এছাড়া তেলভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চায় সৌদি আরব। তার জন্য ভিশন ২০৩০ নামক একটি পরিকল্পনাও বাস্তবায়ন করছে এটি। মদের দোকান শুরু করাও বৃহত্তর এ পরিকল্পনার অংশ।

নতুন এ দোকানটি রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার এলাকায় স্থাপন করা হচ্ছে। এই এলাকায় বিভিন্ন দূতাবাস ও কূটনীতিবিদদের বাসস্থানের অবস্থান। এলাকাটি অ-মুসলিমদের জন্য 'কড়াভাবে নিষিদ্ধ' থাকবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

তবে দেশটিতে বাস করা অ-মুসলিম বিদেশি ব্যক্তিরা ওই দোকান ব্যবহার করতে পারবেন কি না সে ব্যাপারে নথিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোকানটি খোলা হতে পারে বলে পরিকল্পনার সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে।

সৌদি আরবে মদ পান করা শাস্তিযোগ্য অপরাধ। মদ্যপানের শাস্তির মধ্যে রয়েছে চাবুকাঘাত, জরিমানা, দেশ থেকে বের করে দেওয়া, কারাভোগ ইত্যাদি। তবে বর্তমানে পুনর্গঠনের অংশ হিসেবে চাবুকাঘাতের স্থলে বেশিরভাগক্ষেত্রে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

দেশটিতে এতদিন মদ কেবল ডিপ্লোম্যাটিক মেইল অথবা কালোবাজারের মাধ্যমে সংগ্রহ করা যেত।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / মদ / মদ বিক্রি / রিয়াদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সৌদি আরবে বাদশাহ আবদুল আজিজ উট উৎসবে ৩ হাজার বিদেশি পর্যটকের ভিড়
  • নীরবে ‘অমুসলিম বিদেশিদের’ জন্য মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করল সৌদি আরব
  • দুই রাজধানীকে যুক্ত করতে উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের
  • সৌদি আরবে এখন মদ কিনতে পারবেন, যদি আপনি যথেষ্ট ধনী হন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]