Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
মাঝ আকাশে বিমানের ক্রু সদস্যকে ‘মদ্যপ’ যাত্রীর কামড়; জাপানে ফিরল বিমান

আন্তর্জাতিক

বিবিসি
18 January, 2024, 11:40 am
Last modified: 18 January, 2024, 01:11 pm

Related News

  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ৫০ বছরে প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়াল জাপান
  • ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পে পূর্ব দিকে সরে গিয়েছিল গোটা জাপান
  • স্টেডিয়ামের পাশাপাশি ঘর পরিষ্কারের কাজেও হাত লাগান: বিশ্বকাপে গ্যালারি পরিষ্কার করে ভাইরাল হওয়া সমর্থকদের প্রতি জাপানি নারীরা
  • টোকিও থেকে উত্তরা: বাংলাদেশে জাপানি বুকশপ কিনোকুনিয়ার সাহসী ও ঝুঁকিপূর্ণ যাত্রার গল্প

মাঝ আকাশে বিমানের ক্রু সদস্যকে ‘মদ্যপ’ যাত্রীর কামড়; জাপানে ফিরল বিমান

প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় ৫৫ বছর বয়সী এক মার্কিন নাগরিক ‘প্রচণ্ড মাতাল’ অবস্থায় ক্যাবিনেটের একজন অ্যাটেনডেন্টের হাতে কামড় দিয়ে বসেন এবং তাকে আঘাত করেন।
বিবিসি
18 January, 2024, 11:40 am
Last modified: 18 January, 2024, 01:11 pm
ছবি: তোমোহিরো ওহসুমি/ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্রগামী অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট উড্ডয়নের পর মাঝ আকাশ থেকেই আবার টোকিওর হানেদা বিমানবন্দরে ফিরে গিয়েছে। মদ্যপ অবস্থায় এক মার্কিন যাত্রী বিমানের ক্রু সদস্যকে কামড়ে দেওয়ায় বিমানটি টোকিওতে ফিরে আসতে বাধ্য হয়।

বিমান সংস্থাটির মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ১৫৯ জন যাত্রী নিয়ে বিমানটি টোকিও থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় ৫৫ বছর বয়সী এক মার্কিন নাগরিক 'প্রচণ্ড মাতাল' অবস্থায় ক্যাবিনেটের একজন অ্যাটেনডেন্টের হাতে কামড় দিয়ে বসেন এবং তাকে আঘাত করেন। জরুরি অবতরণের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জাপানের গণমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তি পুলিশকে বলেছেন, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন এবং কী ঘটেছিল তা তার মনে নেই।

বিগত কয়েক দিন থেকে জাপানের বিমান ব্যবস্থা কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। অল নিপ্পন এয়ারলাইন্স এ নিয়ে দ্বিতীয় বারের মত এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছে।

গত শনিবারেও এএনএর একটি অভ্যন্তরীণ ফ্লাইটের ককপিটের জানালায় ফাটল ধরা পড়ায় বিমানবন্দরে ফেরত যেতে হয়েছিল। জানা যায়, ককপিটের চারপাশের চারটি স্তরের জানালার বাইরের অংশে ফাটল দেখা গিয়েছিল। তবে এতে বিমানের কোন যাত্রী আহত হননি।

এএনএর এক মুখপাত্র বলেন, "ফাটলটি এমন কিছু গুরুতর ছিল না যা ফ্লাইটের নিয়ন্ত্রণ বা ভেতরের বায়ুচাপকে প্রভাবিত করবে।"

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাটি ২ জানুয়ারি হানেদায় ঘটেছিল যখন জাপানি এয়ারলাইন্সের একটি বিমানের সাথে একটি ছোট কোস্টগার্ড বিমানের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বিমানের ৩৭৯ যাত্রীর সবাই অক্ষত থাকলেও কোস্টগার্ড বিমানটির ছয়জন যাত্রীর মধ্যে পাঁচজন মারা যান।

মঙ্গলবার জাপানের হোক্কাইডোর একটি বিমানবন্দরে কোরিয়ান এয়ার ও ক্যাথে প্যাসিফিকের একটি বিমানের মধ্যে সামান্য সংঘর্ষ হয়। এছাড়া, রোববার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে এএনএর একটি বিমানের হালকা সংঘর্ষ হয়েছে বলে জাপানি বিমান সংস্থাটি এএফপিকে জানিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

অল নিপ্পন এয়ারওয়েজ / ‘মদ্যপ’ যাত্রী / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ৫০ বছরে প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়াল জাপান
  • ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পে পূর্ব দিকে সরে গিয়েছিল গোটা জাপান
  • স্টেডিয়ামের পাশাপাশি ঘর পরিষ্কারের কাজেও হাত লাগান: বিশ্বকাপে গ্যালারি পরিষ্কার করে ভাইরাল হওয়া সমর্থকদের প্রতি জাপানি নারীরা
  • টোকিও থেকে উত্তরা: বাংলাদেশে জাপানি বুকশপ কিনোকুনিয়ার সাহসী ও ঝুঁকিপূর্ণ যাত্রার গল্প

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]