Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
হামলার পরও থামবে না হুথিরা

আন্তর্জাতিক

বিবিসি
12 January, 2024, 03:30 pm
Last modified: 12 January, 2024, 03:38 pm

Related News

  • নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  
  • ১.২ ট্রিলিয়ন ডলার ব্যয় হলেও সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’
  • ইরানের হাতে এখনো রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, বলছে মার্কিন গোয়েন্দা তথ্য
  • যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • ইরান যুদ্ধেই অর্ধেক মিসাইল শেষ যুক্তরাষ্ট্রের, নতুন সংঘাত শুরু হলে ঝুঁকিতে পেন্টাগন: সিএসআইএস

হামলার পরও থামবে না হুথিরা

যুক্তরাষ্ট্র বলেছে, এই হামলা চালাতে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডস সাহায্য করেছে। পাশাপাশি যুক্তরাজ্যও এই হামলায় অংশ নেয়।
বিবিসি
12 January, 2024, 03:30 pm
Last modified: 12 January, 2024, 03:38 pm
ছবি: মুহাম্মদ হুয়াইস/এএফপি

হামলাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সমন্বিত হয়েছে। পেন্টাগন বলেছে, তারা হুথিদের সামরিক সক্ষমতা ব্যাহত এবং অবনমিত করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। তাদের হামলার প্রধান লক্ষ্য ছিল সেই সকল স্থান যেখান থেকে ইয়েমেনের কাছে লোহিত সাগরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে হুথিরা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এই অঞ্চলে অবস্থিত একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ভোরবেলা টমাহকের সাহায্যে ইয়েমেনের রাজধানী সানা এবং হুদায়দাহ বন্দর সহ ১২টি স্থানে আঘাত হানা হয়।

যুক্তরাষ্ট্র বলেছে, এই হামলা চালাতে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডস সাহায্য করেছে। পাশাপাশি যুক্তরাজ্যও এই হামলায় অংশ নেয়।

সাইপ্রাসের আরএএফ আক্রোটিরি থেকে হামলা চালানোর জন্য চারটি টাইফুন জেট উড্ডয়ন করা হয় এবং কয়েক হাজার মাইলের রাউন্ড ট্রিপের জন্য জেটগুলোতে পুনরায় জ্বালানি নেওয়ার প্রয়োজন ছিল। দুইটি স্থানে আঘাত করার জন্য 'পেভওয়ে' বোমা ব্যবহার করা হয়েছিলো। হামলা করা স্থানগুলোর মধ্যে একটি স্থান হুথিরা ড্রোন নিক্ষেপ করার জন্য ব্যবহার করতো। অন্য স্থানটি একটি এয়ারফিল্ড যেখান থেকে হুথিরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতো।

হামলার পরপরই এক বিবৃতিতে বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, "ব্রিটেন সবসময় নৌ চলাচল এবং বাণিজ্যের অবাধ স্বাধীনতার পক্ষে দাঁড়াবে।"

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলাকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের উপর নজিরহীন হুথি হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন।

হুমকি দিয়ে চালানো এই বিমান হামলার পরও হুথিরা থামবেনা। একজন হুথি মুখপাত্র পোস্ট করেছেন, "যুদ্ধ আরও বড় হবে এবং সেটি আমেরিকান ও ব্রিটিশদের কল্পনা ও প্রত্যাশার বাহিরে।"

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের বিমান হামলার পরও টিকে আছে এবং তারা এখন পর্যন্ত পিছিয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখায়নি।

Related Topics

টপ নিউজ

হুথি / ক্ষেপণাস্ত্র / ইয়েমেন / লোহিত সাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  
  • ১.২ ট্রিলিয়ন ডলার ব্যয় হলেও সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’
  • ইরানের হাতে এখনো রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, বলছে মার্কিন গোয়েন্দা তথ্য
  • যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • ইরান যুদ্ধেই অর্ধেক মিসাইল শেষ যুক্তরাষ্ট্রের, নতুন সংঘাত শুরু হলে ঝুঁকিতে পেন্টাগন: সিএসআইএস

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]