Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
অস্ত্রোপচারের সময় রোগীকে ঘুষি চীনা সার্জনের

আন্তর্জাতিক

বিবিসি
23 December, 2023, 10:35 am
Last modified: 27 July, 2025, 02:24 pm

Related News

  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে গায়ে আগুন দিয়ে তিব্বতি ব্যক্তির আত্মহত্যা
  • আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে করিডোরে আগ্রহ চীনের
  • তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে বেইজিং: চীনা রাষ্ট্রদূত

অস্ত্রোপচারের সময় রোগীকে ঘুষি চীনা সার্জনের

বিবিসি
23 December, 2023, 10:35 am
Last modified: 27 July, 2025, 02:24 pm
ছবি: উইবো

একটি হাসপাতালে একজন সার্জনের বিরুদ্ধে অস্ত্রোপচারের সময় এক নারী রোগীকে ঘুষি মারার অভিযোগের তদন্ত করছে চীন। 

রোগীকে ঘুষি মারার ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

ঘটনাটি ২০১৯ সালে ঘটলেও, ওই হাসপাতালের মূল প্রতিষ্ঠান এয়ার চায়না সম্প্রতি হাসপাতালটির সিইও এবং ঘটনায় জড়িত সার্জনকে বরখাস্ত করে।

ভিডিওটিতে দেখা যায়, চীনের দক্ষিণ-পশ্চিমের গুইগাং শহরের এয়ার চায়নার একটি হাসপাতালে চোখে অস্ত্রোপচারের সময় সার্জন ৮২ বছর বয়সী রোগীর মাথায় অন্তত তিনবার ঘুষি দেন ।

এয়ার চায়নার ভাষ্যমতে, স্থানীয় অ্যানেস্থেশিয়ার কারণে অস্ত্রোপচার সহ্য করতে সমস্যা হচ্ছিল স্থানীয় এই রোগীর এবং মান্দারিন ভাষায় একাধিকবার সতর্ক করা হলেও ওই রোগী বারবার মাথা ও চোখ নড়াচড়া করছিলেন। 'জরুরী এই অবস্থায়' রোগীর সাথে দুর্ব্যবহার করে বসেন ওই সার্জন। এ ঘটনায় রোগীর কপালে ক্ষত সৃষ্টি হয়।

অস্ত্রোপচারের পর হাসপাতাল রোগীকে ৫০০ ইউয়ান বা ৭০ ডলার ক্ষতিপূরণ দেয়। পরবর্তীতে ওই রোগীর ছেলে তার মায়ের বাঁ চোখ অন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন। যদিও এই ঘটনার সাথে এর সরাসরি কোনো সম্পৃক্ততা আছে কি না, তা সঠিক জানা যায়নি। 

এয়ার চায়না জানিয়েছে, হাসপাতালটি এই ঘটনার রিপোর্ট দেয়নি। এ অবস্থায় ঘটনাটিকে 'প্রতিষ্ঠানটির নীতিমালার গুরুতর লঙ্ঘন' হিসেবে চিহ্নিত করে গুইয়ান হাসপাতালের সিইও এবং হাসপাতালের ডিন হিসেবে নিযুক্ত ঘটনায় জড়িত সেই সার্জনকে বরখাস্ত করা হয়। 

চীনের বিশিষ্ট ডাক্তার আই ফেন এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করলে তা জনসাধারণের সামনে আসে এই সপ্তাহে।

উহানে কোভিড প্রাদুর্ভাব নিয়ে প্রাথমিক সতর্কবার্তা প্রদানকারীদের অন্যতম ডাক্তার আই ফেন তার দুই মিলিয়ন ফলোয়ার সম্বলিত 'ওয়েবো' অ্যাকাউন্টে সিসিটিভি ফুটেজটি শেয়ার করেন। 

ডা. আই ফেনের অভিযোগ, এয়ার চায়নার একটি হাসপাতালে চোখের অপারেশনের পরে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে বসেছিলেন। এই নিয়ে ২০২১ সাল থেকে তার সঙ্গে আইনি লড়াই চলছে প্রতিষ্ঠানটির।

Related Topics

অফবিট / টপ নিউজ

চীন / রোগীকে ঘুষি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে টেসলাকে টপকে আবারও শীর্ষে চীনের বিওয়াইডি
  • বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ের সামনে গায়ে আগুন দিয়ে তিব্বতি ব্যক্তির আত্মহত্যা
  • আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে করিডোরে আগ্রহ চীনের
  • তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে বেইজিং: চীনা রাষ্ট্রদূত

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]