Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
ঘূর্ণিঝড় মিগজাউম: চেন্নাই ও অন্ধ্রপ্রদেশে নিহত ১৭, তলিয়ে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট 

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
06 December, 2023, 12:05 pm
Last modified: 06 December, 2023, 12:23 pm

Related News

  • বৃহস্পতিবারের বৃষ্টিতে দিনভর ভোগান্তি ঢাকায়, আজ বৃষ্টির সম্ভাবনা কম
  • সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল স্বাভাবিক, ফিরেছেন পর্যটকরা
  • ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ঢাকায় বৃষ্টি, সোমবার থেকে কমতে পারে তাপমাত্রা
  • ভারতের অন্ধপ্রদেশ উপকূল পার হবে আজ ঘূর্ণিঝড় ‘মিগজাউম’
  • বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত

ঘূর্ণিঝড় মিগজাউম: চেন্নাই ও অন্ধ্রপ্রদেশে নিহত ১৭, তলিয়ে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট 

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে এ পর্যন্ত প্রায় ৬১ হাজার মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বহু মানুষ বাড়ি ছেড়ে হোটেলে উঠেছে।
হিন্দুস্তান টাইমস
06 December, 2023, 12:05 pm
Last modified: 06 December, 2023, 12:23 pm
ছবি- হিন্দুস্তান টাইমস

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্ট প্রবল ঝড় ও বৃষ্টিতে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে এক শিশুসহ ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাইতেই মারা গেছে ১৬ জন। অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে এক শিশুর। তবে আজ বুধবার ঝড়ের দাপট অনেকটাই কমেছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউম গত মঙ্গলবার স্থানীয় সময় বিকালে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা বাপাতলাতে আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঝড়ের কারণে প্রায় দুই কোটি মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে চেন্নাইয়ের কিছু অংশ ও এর আশে-পাশের এলাকায় বহু সড়ক, ঘরবাড়ি ও বেসরকারি বিভিন্ন অফিস পানিতে তলিয়ে গেছে।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে এ পর্যন্ত প্রায় ৬১ হাজার মানুষকে সরকারি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বহু মানুষ বাড়ি ছেড়ে হোটেলে উঠেছে। ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা দুর্গত মানুষদের জন্য হেলিকপ্টার থেকে খাবার সরবরাহ করছে।

ইতিমধ্যে অন্তত ৬০০টি পাম্প ব্যবহার করে শহর থেকে পানি নিষ্কাশনের কাজ করা হচ্ছে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশে কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এম কে স্ট্যালিন কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছেন।

Related Topics

টপ নিউজ

চেন্নাই / অন্ধ্রপ্রদেশ / ঘূর্ণিঝড় মিগজাউম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • বৃহস্পতিবারের বৃষ্টিতে দিনভর ভোগান্তি ঢাকায়, আজ বৃষ্টির সম্ভাবনা কম
  • সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল স্বাভাবিক, ফিরেছেন পর্যটকরা
  • ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ঢাকায় বৃষ্টি, সোমবার থেকে কমতে পারে তাপমাত্রা
  • ভারতের অন্ধপ্রদেশ উপকূল পার হবে আজ ঘূর্ণিঝড় ‘মিগজাউম’
  • বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]